১৩ এপ্রিল ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্টেশনমাস্টার হলেন এক বিড়াল

ছবিঃ সংগৃহীত

‘মিকান’নামের একটি বিড়ালকে সম্মানসূচক হিসেবে ‘স্টেশনমাস্টার’ পদ দেওয়া হয়েছে। সম্প্রতি তাইওয়ানে ঘটেছে এমন ঘটনা। এতে প্রাণীপ্রেমীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

‘মিকান’নামের এই বিড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটি রীতিমতো ‘তারকা’। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৬০ হাজারের মতো।

এদিকে  তাইওয়ান নিউজ জানিয়েছে, মিকানকে দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওসিউং মাস র‌্যাপিড ট্রানজিটে সম্মানজনক ওই পদ দেওয়া হয়েছে। এই মেট্রোরেল নেটওয়ার্ক কাওসিউংয়ের ৩৭টি স্টেশনকে সংযুক্ত করেছে। ৪ এপ্রিল এই রেল যোগাযোগের ১৫ বছর পূর্তি হয়েছে। মূলত এখানেই মিকানকে ‘স্টেশন মাস্টার’ পদ দেওয়ার বিষয়টি লুকিয়ে আছে। কারণ, তাইওয়ানে শিশু দিবস পালিত হয় ৪ এপ্রিল। এ উপলক্ষে শিশুদের আনন্দ দিতে জনপ্রিয় বিড়ালটিকে ওই সম্মানসূচক পদ দেওয়া হয়।

বিড়ালটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রাম হ্যান্ডলে মিকানের নিত্যদিনের কর্মকাণ্ডের ছবি ও ভিডিও দেওয়া হয়।

মিকানের জনপ্রিয়তা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ নেই। সে রীতিমতো মডেল বনে গেছে। কারণ, ব্যাগসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে মিকানকে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসের স্টরব্রিজ জংশন স্টেশনে ‘চিফ মাউস ক্যাচার’ পদ দেওয়া হয় একটি বিড়ালকে। এর আগে জাপানের এক রেলস্টেশনে একটি বিড়ালকে ‘স্টেশনমাস্টার অ্যান্ড অপারেটিং অফিসার’ পদ দেওয়া হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০