২৯ মে ২০২৫, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ মিনিটের বেশি চুলে ঝুলে বিশ্ব রেকর্ড

যুক্তরাষ্ট্রের বাসিন্দা লাইলা নুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে যে কাণ্ড করেছেন, তা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে। তিনি ২৫ মিনিট ১১ সেকেন্ডের বেশি সময় নিজের চুলে ঝুলে ছিলেন। শুনতে যেমনই মনে হোক, কাজটি কিন্তু একেবারেই সহজ নয়, বেশ কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বাড়িতে এ কাজের চেষ্টা বিপজ্জনক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

 

লাইলা একজন সার্কাসশিল্পী। তিনি ২০২৪ সালের জুনে ক্যালিফোর্নিয়ার মনোরম রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে তাঁর পনিটেইলে ২৫ মিনিট ১১ দশমিক ৩০ সেকেন্ড ঝুলে থেকে সবচেয়ে দীর্ঘ সময় চুলে ঝুলে থাকার রেকর্ড গড়েছেন। এক দশকের বেশি সময় ধরে এই রেকর্ড অক্ষত ছিল। লাইলা গত বছর এই কাজ করলেও ১৩ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে তাঁর রেকর্ড গড়ার খবরটি প্রকাশিত হয়।
এর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়ার সুথাকরণ সিবাজ্ঞানাথুরাই ২৩ মিনিট ১৯ সেকেন্ড চুলে ঝুলে থেকে ওই রেকর্ড গড়েছিলেন। ১৩ বছর পর তাঁর রেকর্ডই ভাঙেন ৩৯ বছর বয়সী লাইলা। এই রেকর্ড ভাঙতে তিনি দুই বছর টানা কঠোর অনুশীলন করে গেছেন।

 

লাইলা বলেন, মানুষ নিজের মানসিক শক্তি ব্যবহার করে কী কী করতে পারে, তা প্রমাণ করতেই তিনি শক্তির এই অসাধারণ প্রদর্শনের আয়োজন করেছেন। চুলে ঝুলে থাকার সময় লাইলার বন্ধুরা গিটার বাজিয়ে তাঁকে উৎসাহ দিয়ে গেছেন। তিনি নানা ধরনের অ্যাক্রোবেটিক কসরত, পায়ের সাহায্যে তীর ছোড়া এবং অবশ্যই চুলে ঝুলে নানান কসরত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০