বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১১ অক্টোবর ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২১ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার বাসিন্দাকে সহায়তা দিল ডেট্রয়েট স্যুয়ার মেরামত প্রকল্প

২০২১ সালের ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ডেট্রয়েট শহরের বাসিন্দাদের সহায়তায় শুরু হওয়া স্যুয়ার মেরামত কর্মসূচি ইতোমধ্যে এক হাজার পরিবারকে সেবা দিয়েছে। এই উদ্যোগে বন্যার পর ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর স্যুয়ারেজ ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ভোগ আর না হয়।

 

 

চার বছর আগে ঘটে যাওয়া বন্যার সময় ডেট্রয়েটের হাজারো পরিবারের ঘরে পানি উঠে যায়। সেই বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় পলা কোলম্যানের বাড়িও। তিনি জানান, “সেই সময়টা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সবকিছু একা সামলাতে হয়েছিল।”

 

 

কোলম্যান বন্যার ক্ষয়ক্ষতির পর ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিতে (FEMA) বিমা দাবি দাখিল করেন। এরপরই তিনি শহরের নতুন ‘Private Sewer Repair Program’-এর খবর পান।

 

 

২০২৪ সালে চালু হওয়া এই প্রকল্পটি প্রথমে ২২টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে পুরো ডেট্রয়েট জুড়ে ৯৭টি এলাকায় বিস্তৃত হয়েছে। কোলম্যান এই কর্মসূচির এক হাজারতম উপকারভোগী হিসেবে মেরামত সেবা পেয়েছেন।

 

 

প্রকল্পের তত্ত্বাবধায়ক অ্যান্ড্রু গেইনস জানান, গত এক বছরে তাদের দল শত শত বাড়ির মেরামত সম্পন্ন করেছে। ইতোমধ্যে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বিভাগ (HUD) থেকে পাওয়া ৯৫ মিলিয়ন ডলারের অর্ধেকেরও বেশি ব্যয় করা হয়েছে।

 

 

গেইনস বলেন, “এই তহবিলের অর্থ শুধুমাত্র ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা নয়, তাদের ঘরের মূল্য ফিরিয়ে আনার জন্যও গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে বেসমেন্টে পানি ঢোকার ঝুঁকি কমবে।”

 

 

ডেট্রয়েট ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ ডিপার্টমেন্টের জনসংযোগ পরিচালক ব্রায়ান পেকিনপা বলেন, “এটি আমাদের যৌথ লক্ষ্য— আমরা জানি বন্যার সমস্যা বিদ্যমান, তাই একসাথে কাজ করে সমাধানের চেষ্টা করছি।”

 

 

কোলম্যান এখন স্বস্তিতে আছেন এবং অন্যদেরও আবেদন করতে উৎসাহ দিচ্ছেন। তিনি বলেন, “আমি বলতে পারি, ডেট্রয়েট সিটি সত্যিই এগিয়ে এসেছে। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।” এই কর্মসূচির আওতায় আগামী দিনে আরও ৫০০ পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: CBSDetroit

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০