বাংলা সংবাদ ডেস্ক
২ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হারানো প্রেমের টানে ৮৬ বছরের ফরাসি নারী যুক্তরাষ্ট্রে, অতঃপর…

হারানো প্রেমের টানে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ৮৬ বছর বয়সি ফরাসি নারী মারি তেরেস। কিন্তু অবৈধভাবে বসবাস করার কারণে চলতি এপ্রিলের শুরুতে আলাবামা অঙ্গরাজ্যের অ্যানিস্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্রে বন্দী রয়েছেন।

 

 

ঘটনাটি ইতোমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ফ্রান্সের নান্তেস শহরের বাসিন্দা মারি-তেরেজ গত বছর যুক্তরাষ্ট্রে যান। তার ছেলে অভিযোগ করেছেন, তাকে অপরাধীর মতো হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মারি তেরেজ ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে গিয়ে ৯০ দিনের ভিসার সময়সীমা অতিক্রম করেছিলেন। তবে তার পরিবারের দাবি, তিনি তখন গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় ছিলেন।

 

 

মারি তেরেজের জীবনের গল্পটি বেশ রোমাঞ্চকর। ১৯৬০ এর দশকে মার্কিন সেনা বিলির সঙ্গে তার পরিচয় হয়। ১৯৬৬ সালে তারা আলাদা হয়ে নিজ নিজ পরিবার গড়েন। ২০১০ সালে আবার তাদের যোগাযোগ হয় এবং ২০২২ সালে নতুন করে সম্পর্ক শুরু করেন।

 

 

গত বছর তারা বিয়ে করেন এবং মারি তেরেজ যুক্তরাষ্ট্রে গিয়ে বসবাস শুরু করেন। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ তার স্বামীর মৃত্যু হলে গ্রিন কার্ড না পাওয়ার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। এরপর স্বামীর পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হয় বলে জানা গেছে। মামলার শুনানির আগের দিনই তাকে আটক করা হয়। বর্তমানে তিনি লুইজিয়ানার একটি আটক কেন্দ্রে আছেন। তার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তার ছেলে। পরিবারের দাবি, দ্রুত তাকে মুক্ত করে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হোক।

 

 

সূত্র: বিবিসি

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০