৫ অগাস্ট ২০২৩, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে জাহাজকে অস্ত্র সজ্জিত করতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা বানিজ্যিক জাহাজে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগের কথা বিবেচনা করছে।

বেসামরিক জাহাজ আটক করা ও হয়রানি করা থেকে ইরানকে বিরত রাখার লক্ষ্যে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ হবে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে এ কথা বলেছেন আমেরিকার চারজন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র তথাকথিত “ট্যাঙ্কার যুদ্ধ”-এর সময়ও এমন পদক্ষেপ নেয়নি। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও ইরানের মধ্যে একদিনের নৌ যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এটা ছিলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় লড়াই।

কর্মকর্তারা পরিকল্পনার কিছু বিশদ বিবরণ দিয়েছেন। এই পরিকল্পনা তখন সামনে এলো, যখন উভচর হামলায় সক্ষম জাহাজ ইউএসএস বাটান ও অবতরণজাহাজ ইউএসএস কার্টার- হাজার হাজার মেরিন সদস্য ও নাবিক পারস্য উপসাগরে পথে রওয়ানা হয়েছে। প্রণালীতে যে-কোন সশস্ত্র রক্ষী মিশনে এই মেরিন সদস্য ও নাবিকরা প্রধান সহায়ক ভুমিকা পালন করতে পারে। এই প্রণালীর মধ্য দিয়ে বিশ্বের মোট তেলের ২০ শতাংশ চলাচল করে।

জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে মন্তব্যের জন্য এপি-র অনুরোধে সাড়া দেয়নি।

প্রস্তাবটি নিয়ে, নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা আলোচনা করেছেন, তারা এর বিস্তারিত বিবরণের বিষয়বস্তু স্বীকার করেছেন । কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে , কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা ও উপসাগরীয় আরব মিত্রদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা বলেছেন যে, মেরিনসদস্য ও নৌবাহিনীর নাবিকরা কেবল সংশ্লিষ্ট জাহাজের অনুরোধেই নিরাপত্তা দেবেন।

বাটান ও কার্টার হল ১০ জুলাই ভার্জিনিয়ার নরফোক ছেড়ে একটি অভিযানে গেছে। পেন্টাগন এই মিশনকে হরমুজ প্রণালী ও েএর আশেপাশের জলসীমায় বাণিজ্যের বাণিজ্যের অবাধ প্রবাহকে হুমকি প্রদানে ইরানের সাম্প্রতিক প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে। বাটান মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে গত সপ্তাহে জিব্রাল্টার প্রণালী দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।

সমুদ্রে ইরানের পদক্ষেপের বিপরীতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এ-১০ থান্ডারবোল্ট-টু যুদ্ধবিমান, এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান, সেই সাথে ডেস্ট্রয়ার ইউএসএস টমাস হাডনারকে ঐ অঞ্চলে পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০