৮ জানুয়ারী ২০২৩, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেরাদের সেরা নির্বাচিত হলেন মেসি

চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস নির্বাচিত হলেন লিওনেল মেসি । ফরাসি দৈনিক লেকিপ এই পুরস্কার দিয়েছে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এই মহানায়ককে।

কাতার বিশ্বকাপ জেতার পর থেকে যেন হাওয়ায় ভাসছেন লিওনেল মেসি। বিশ্বজুড়ে চলছে তার ভূয়সী প্রশংসা।একের পর এক পুরস্কারও ঝুলিতে পুরছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার সেরাদের সেরা নির্বাচিত হলেন মেসি ।

১৯৪৬ সাল থেকে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে লেকিপ। ১৯৭৫ সাল থেকে বিশ্বের সব খেলা মিলিয়ে পত্রিকাটি সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে দেওয়া শুরু করে সেরাদের সেরার স্বীকৃতি। সেই ভোটেই এবার সর্বোচ্চ ৮০৮ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন মেসি।

লেকিপের বিচারে দ্বিতীয় সেরা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এই তরুণ ফরোয়ার্ড পেয়েছেন অর্ধেকেরও কম ৩৮১ পয়েন্ট। তবে মেসির পিএসজি সতীর্থ জিতেছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সেরাদের সেরা হওয়া খেলোয়াড়টিকে নিয়ে প্রচ্ছদ করে থাকে লেকিপ। তবে এবার মেসির পাশাপাশি তারা রেখেছে এমবাপ্পেকেও। এ ছাড়া গত বছর দুটি গ্র্যান্ড স্লাম জেতা রাফায়েল নাদাল তৃতীয়, বেলজিয়ামের সাইক্লিস্ট রেমকো ইভেনোপোয়েল চতুর্থ আর বেলজিয়ামেরই ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার ম্যাক্স ভারসটাপেন হয়েছেন পঞ্চম।

এর আগে ২০১১ সালে সর্বজয়ী বার্সেলোনার জার্সিতে খেলা মেসিই সর্বশেষ ফুটবলার হিসেবে জিতেছিলেন এই পুরস্কার। একমাত্র ফুটবলার হিসেবে পুরস্কারটা দুইবার পেলেন মেসি। মেসির আগে ফুটবল থেকে লেকিপের সেরাদের সেরা হয়েছেন ইতালির পাওলো রসি (১৯৮২), আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা (১৯৮৬), ব্রাজিলের রোমারিও (১৯৯৪) আর ফরাসি তারকা জিনেদিন জিদান (১৯৯৮)।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০