বাংলা সংবাদ ডেস্ক
৪ জুন ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

এতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আলাদা কোনো অর্থ খরচ করতে হতো না। তবে শিগগিরই বদলে যেতে পারে সেই চিত্র। জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য অর্থের বিনিময়ে বিশেষ সুবিধাসমৃদ্ধ সাবস্ক্রিপশন সেবা চালুর পরিকল্পনা করেছে মেটা।

 

 

বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন ব্যবসায়িক মডেল গড়ে তুলতেই ‘ইনস্টাগ্রাম প্লাস’, ‘ফেসবুক প্লাস’ এবং ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে তিনটি নতুন সেবা চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কনটেন্ট নির্মাতা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কিছু সেবার ব্যবহারকারীদের মধ্যে এসব সুবিধার পরীক্ষামূলক কার্যক্রম চলছে।

 

 

মেটার তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে মাসে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ হবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৯৯ ডলার।

 

 

নতুন সাবস্ক্রিপশন সেবাগুলোতে ব্যবহারকারীরা বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রোফাইল আরও আকর্ষণীয়ভাবে সাজানোর সুযোগ, বিশেষ অ্যানিমেটেড প্রতিক্রিয়া, স্টোরির বিস্তারিত বিশ্লেষণ এবং বিভিন্ন এক্সক্লুসিভ সুবিধা।

 

 

তবে মেটা জানিয়েছে, এসব ‘প্লাস’ সেবা তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সুবিধার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড মূলত পরিচয় যাচাই, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা এবং বিশেষ গ্রাহক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছিল।

 

 

মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব সাবস্ক্রিপশন প্ল্যানে আরও নতুন সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি ‘মেটা ওয়ান’ নামে নতুন একটি ব্র্যান্ডের আওতায় প্রতিষ্ঠানের বিভিন্ন সাবস্ক্রিপশন সেবা একত্র করার পরিকল্পনাও রয়েছে।

 

 

চলতি বছরের শুরুতেই সাবস্ক্রিপশনভিত্তিক সেবার ইঙ্গিত দিয়েছিল মেটা প্ল্যাটফর্ম। এরপর সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও বেশি নিয়ন্ত্রণ, ব্যক্তিগতকরণ এবং অতিরিক্ত সুবিধা চান—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই নতুন সেবাগুলো তৈরি করা হয়েছে।

 

 

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রিপশনভিত্তিক সেবার জনপ্রিয়তা বাড়ছে। সেই ধারাবাহিকতায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকেও নতুন ব্যবসায়িক মডেলে নিয়ে যেতে চাইছে মেটা। ফলে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০