৩ অক্টোবর ২০২৩, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে লাফ দিলেন ১০৪ বছর বয়সী ডরোথি

সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে মাটিতে লাফ দিলেন ১০৪ বছর বয়সী ডরোথি। মাটিতে পা রেখেই বিস্মিত দর্শকদের উদ্দেশে ডরোথি বলেন, ‘বয়স একটি সংখ্যা ছাড়া কিছু নয়।’

স্কাই ডাইভ শিকাগো নামে একটি সংস্থার সহযোগিতায় গত ১ অক্টোবর শিকাগো থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অটোয়া এলাকায় এই অভিযান সম্পন্ন করেন ডরোথি।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাফ দেয়ার পর প্রায় সাত মিনিট আকাশে ভেসেছিলেন ডরোথি। লাফ দেওয়ার আগে তিনি তাঁর ওয়াকার ছুড়ে ফেলে দেন এবং সঙ্গীদের সহযোগিতায় একটি স্কাইভ্যানে চড়ে বসেন।

ডরোথির ইনস্ট্রাক্টর জানান, ১০০ বছর বয়সে তিনি যখন স্কাই ডাইভ করেছিলেন তখন তাঁকে পেছন থেকে হালকা ধাক্কা দিতে হয়েছিল। কিন্তু ১০৪ বছর বয়সে তাঁর ধাক্কার প্রয়োজন হয়নি। শান্ত এবং আত্মবিশ্বাসী ডরোথি নিজে থেকেই লাফ দিয়েছেন ।

নিখুঁত ল্যান্ডিংয়ের মধ্য দিয়ে মাটিতে পা রাখামাত্রই ডরোথিকে অভিনন্দন জানান তাঁর বন্ধুরা। ডরোথি বন্ধুদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘দারুণ। তবে এটা ওপরেই দারুণ ছিল। সবকিছু আনন্দদায়ক আর দুর্দান্ত ছিল, এর চেয়ে ভালো আর হতে পারে না।’

এই অভিযানের মধ্য দিয়ে ডরোথি এই কীর্তি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে যাচ্ছেন। তাঁর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন লিনিয়া ইনগেগার্ড লারসন নামে আরেক নারী।

উল্লেখ্য, ১৯১৮ সালে, যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম গ্রহণ করেন ডরোথি হফনার । ২০১৮ সালে তিনি ১০০ বছরে পা রাখেন। সে বছরই ১০ হাজার ফুট ওপর থেকে স্কাই ডাইভ করে বিশ্বকে তাক লাগিয়ে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১০

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

১১

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

১২

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৩

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

১৪

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

১৫

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১৬

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১৮

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৯

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

২০