৯ জুলাই ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী দেশ গড়তে পুতিনের সঙ্গে থাকবেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করার অঙ্গীকার করেছেন।

আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে পুতিনের কাছে পাঠানো এক বার্তায় কিম এই প্রতিশ্রুতি দিয়েছেন।

এই বার্তায় তিনি পুতিনের ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তকে সঠিক বলেও জানিয়েছেন। তিনি রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ প্রদর্শন করেছেন।

কেসিএনএর প্রকাশিত বার্তায় কিম বলেছেন, ‘ন্যায্য এ জয় নিশ্চিত। রাশিয়ার জনগণের বিজয়ের ইতিহাসে এ এক নতুন গৌরব যোগ করবে।’

এই বার্তায় কিম মস্কোকে ‘ঘনিষ্ঠ ও কৌশলগত সহযোগিতার’ আহ্বান জানিয়ে বলেছেন, একটি শক্তিশালী দেশ গড়ার মহান লক্ষ্য পূরণে রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক হয়ে কাজ করবে কোরিয়া। যা দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

গত বছর ইউক্রেন আক্রমণের পরে মস্কোকে সমর্থন করে উত্তর কোরিয়া এবং ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের ‘আধিপত্যবাদী নীতি’র সমালোচনা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০