২ জুলাই ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নতুন করে ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দারা এমন তথ্য জানতে পেরেছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গোয়েন্দারা বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে।

 

 

এর আগে ২০২৪ সালের নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এছাড়া অনেক সেনা মারাও যান।

 

 

পশ্চিমাদের তথ্যানুযায়ী, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার ৪ হাজার সেনা আহত বা নিহত হয়েছেন। তবে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিয়ে পিয়ংইয়ং এবং বেইজিং উভয়ই নিরবতা বজায় রেখেছে।
সংবাদমাধ্যম সিএনএনের কাছে নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করেছে ইউক্রেন। এতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুন্ন রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর তাদের অস্ত্রেসস্ত্রে সজ্জিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে। সূত্র: সিএনএন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০