২৪ নভেম্বর ২০২৩, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-কানাডা সেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সন্ত্রাসবাদের কোনো ইঙ্গিত নেই

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার নিউইয়র্কের নায়াগ্রা জলপ্রপাতের একটি চেকপয়েন্টে যে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে তার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগসূত্র নেই। ঐ ঘটনায় গাড়ির ভিতর থাকা দু’জন নিহত হয় এবং কী ঘটেছিল সে নিয়ে প্রশ্নের মাঝেই কর্তৃপক্ষ একাধিক চেকপয়েন্ট বন্ধ করে দেয়।

গাড়িটি ঠিক কি কারণে মাত্রাতিরিক্ত গতিতে চেকপয়েন্টের দিকে ছুটে যায় এবং ভূমি থেকে শূন্যে উঠে মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায় তা বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিস্কার বোঝা যায়নি।

এফবিআইয়ের বাফেলো অফিস এক বিবৃতিতে বলেছে, “ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি এবং সন্ত্রাসবাদের সঙ্গে কোনো যোগসূত্রও শনাক্ত করা যায়নি।”

বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটির আগে যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম ভ্রমণের দিন ঐ দুর্ঘটনাটি ঘটে যখন গাড়িটি যুক্তরাষ্ট্রের থেকে রেইনবো ব্রিজের পথে চেকপয়েন্টের দিকে যাচ্ছিল। ঐ ব্রিজটি যুক্তরাষ্ট্র ও কানাডাকে সংযুক্ত করে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছে। নায়াগ্রা জলপ্রপাত পুলিশ বিভাগের ক্র্যাশ ম্যানেজমেন্ট ইউনিট তদন্তের দায়িত্ব নিয়েছে।

নায়াগ্রা জলপ্রপাতের পুলিশ সুপার জন ফাসো এক বিবৃতিতে বলেন, “ঘটনার জটিলতার কারণে তদন্ত শেষ হতে কিছুটা সময় লাগবে। এই মুহুর্তে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ইতিবাচক হিসেবে সনাক্তকরণ এবং নিকটাত্মীয়দের কাছ থেকে খবর পাওয়ার অপেক্ষায় রয়েছি।”

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন রেইনবো ব্রিজ বন্ধ করে দিলেও বুধবার রাতে জানিয়েছে যে আরও তিনটি ক্রসিং পিস ব্রিজ, ভার্লপুল ব্রিজ ও লুইস্টন ব্রিজ খুলে দেওয়া হয়েছে। ঐ সেতুগুলোতে সাময়িকভাবে “সতর্কতার কারণে” যান চালাচল স্থগিত করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন, সিবিপি অফিস অফ ফিল্ড অপারেশনস’এর এক কর্মীকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়।

বুধবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, “আমি আমেরিকান ও নিউইয়র্কবাসীর কাছে খুব স্পষ্ট করে বলতে চাই এই মুহুর্তে কোনও সন্ত্রাসী হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।

হোকুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন, যা তিনি “ভয়ঙ্কর” বলে বর্ণনা করেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বলেছেন, “নায়াগ্রা জলপ্রপাতে এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি।”

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০