৩ ডিসেম্বর ২০২২, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের বিয়ে সিনেটে বিল পাস

সমলিঙ্গের বিয়ে সংক্রান্ত বিল পাস করলো মার্কিন সেনেট। এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তা বিচার করে দেখবে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট সমলিঙ্গ ও সমবর্ণের বিয়েতে সায় দিয়েছিল। এখন সুপ্রিম কোর্ট আবার ওই সিদ্ধান্ত খতিয়ে দেখার জন্য উদ্যোগী হয়েছে। ফলে রক্ষণশীলদের প্রাধান্যে থাকা সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিয়ে বন্ধ করতে পারে ও গর্ভপাতের অধিকার ছিনিয়ে নিয়ে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এই অবস্থায় সেনেট সমলিঙ্গের ও সমবর্ণের বিয়ে সংক্রান্ত বিল পাস করেছে। ডেমোক্র্যাটরা তো বটেই, ১২ জন রিপাবলিকান সদস্যও বিলের পক্ষে ভোট দিয়েছেন। বিলটি সেনেটে ৬১-৩৬ ভোটে জয়ী হয়েছে। পাঠানো হবে।

বাইডেন অবশ্য সেনেটে বিল পাসের পর জানিয়েছেন, সেনেটে রেসপেক্ট ফর ম্যারেজ আইন পাস হওয়ার অর্থ, যুক্তরাষ্ট্র আবার তাদের মৌলিক সত্যটা স্বীকার করে নিচ্ছে, ভালোবাসার অর্থ ভালোবাসাই। আমেরিকানরা তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে।

এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভক্ত। বিল পাস হওয়ার পর সেনেটের নেতা চাক শুমের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এলজিবিটিকিউ সম্প্রদায়কে ন্যায় দেয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ নেয়া হলো। ডেমোক্র্যাটরা দ্রুত এই বিল পাস করাতে চাইছেন।

মধ্যবর্তী নির্বাচনের পর সেনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু মধ্যবর্তী নির্বাচনের পর হাউসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। নতুন কংগ্রেস জানুয়ারি থেকে কাজ শুরু করবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের বিয়ে এখন আইনসঙ্গত। ১৯৬৭ ও ২০১৫ সালে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। কিন্তু গত জুনে সুপ্রিম কোর্ট গর্ভপাত নিয়ে আগের সিদ্ধান্ত বদল করে। তারপর এখন সমলিঙ্গের বিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট কি তাদের সিদ্ধান্ত বদল করবে, এই প্রশ্ন উঠেছে।

এই পরিপ্রেক্ষিতে নতুন বিল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন বিলে বিয়ের সংজ্ঞা বদল করা হয়েছে। আগে বলা হয়েছিল বিয়ে পুরুষ ও নারীর মধ্যে হবে। এখন বলা হয়েছে, লিঙ্গ, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে বিয়ে করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০