বাংলা সংবাদ ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে এক দিনে নথিপত্রহীন পাঁচ শতাধিক অভিবাসী গ্রেপ্তার: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫০০ জনের বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালান। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বরাত দিয়ে হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) পোস্টে নথিপত্রহীন এই অভিবাসীদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের এক্স পোস্টের তথ্য অনুযায়ী, গতকাল অভিযান চালিয়ে নথিপত্রহীন ৫৩৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে এই ব্যক্তিদের ধরার জন্য ইতিমধ্যে খোঁজ করছিল কর্তৃপক্ষ।

 

এক্স পোস্টে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে, তার একটি ছোট নমুনা এই ঘটনা। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন, সেখানে হানা দিয়ে তাঁদের গ্রেপ্তারের বিষয়ে আইসিইর কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের অনুমতি দেওয়ার দুই দিন পরে এই অভিযান চালানো হলো। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে দেশ থেকে বের করে দিতে অঙ্গীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০