২২ এপ্রিল ২০২৩, ৪:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য ও ইউরোপে উদ্‌যাপিত হলো পবিত্র ঈদুল ফিতর

যুক্তরাজ্য ও ইউরোপের অধিকাংশ দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানেরা দুই রাকাত নামাজের মাধ্যমে পালন করেছেন ঈদ উল ফিতর। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে কুশলাদির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে দিনটি।

যুক্তরাজ্যের লন্ডনের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে লন্ডন সেন্ট্রাল মস্ক ট্রাস্ট অ্যান্ড দ্য ইসলামিক কালচারাল সেন্টারে বা রিজেন্ট পার্ক মসজিদে। সেখানে সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সর্বমোট ৬টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদে সকাল ৭ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্রিকলেন মসজিদে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবহাওয়া জনিত কারণে মাইলেন্ড পার্কসহ খোলা মাঠের জামাত স্থগিত ঘোষণা করা হয়।

স্পেনের রাজধানী মাদ্রিদের মস্ক অব গ্রানাডায় স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। দেশটির অন্যান্য শহরের মসজিদগুলোতেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

অন্যান্য দেশের পাশপাশি ফ্রান্সের রাজধানী প্যারিসেও স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা ও সোয়া ৮টায় এবং ইতালির রাজধানী রোমের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনটি জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি জার্মানি, গ্রিস, পর্তুগাল, ডেনমার্ক, বেলজিয়াম, অস্ট্রিয়াসহ ইউরোপের সব দেশে পালিত হয়েছে ঈদুল ফিতর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১০

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১১

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১২

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৩

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৪

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৫

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৬

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৭

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৮

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৯

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

২০