বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছে চীন ও যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বেইজিংয়ের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণাও দিয়েছেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে চুক্তি করা যুক্তরাজ্যের জন্য খুবই বিপজ্জনক হবে।

 

 

তিনদিনের চীন সফরে স্টারমার বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। ঘোষণা দেওয়া হয়েছে, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি করা হবে। এ বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাদের জন্য এমনটা করা খুবই বিপজ্জনক।’ ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ইঙ্গিত দিয়েছে, স্টারমারের সফরের বিষয়ে ওয়াশিংটন আগে থেকেই জানতো। তাছাড়া, মার্কিন প্রেসিডেন্টও আগামী এপ্রিলে চীন সফর করবেন।

 

 

 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফরে ভিসামুক্ত ভ্রমণ ও হুইস্কির ওপর শুল্ক কমানোর চুক্তির কথা সামনে এসেছে। পাশাপাশি ওষুধ শিল্পের বৃহৎ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা চীনে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য ১০ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গতকাল বেইজিংয়ে ‘ইউকে-চায়না বিজনেস ফোরাম’-এর সভায় অংশ নিয়ে স্টারমার বলেন, ‘আমরা আন্তরিকভাবে আলোচনা করেছি এবং প্রকৃতপক্ষে বেশ কিছু অগ্রগতি অর্জন করেছি। কারণ যুক্তরাজ্যের দেওয়ার মতো অনেক কিছু আছে।’

একইদিন একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের পাশাপাশি কানাডার উদ্দেশেও সতর্কবার্তা দেন ট্রাম্প। বলেন, আমার মনে হয় কানাডার জন্য এটি আরও বেশি বিপজ্জনক। তাদের অবস্থা ভালো নয়। তারা খুব খারাপ করছে। সমাধান হিসেবে চীনকে বাছাই করা ঠিক নয়।

 

 

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফর করে চীনের সঙ্গে শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি করেন। যেটি কার্যকর হলে অটোয়ার ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন।

 

 

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০