শফিক রহমান
১৫ মার্চ ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

 

গত ৮ মার্চ রোজ রোববার ওয়ারেন সিটির আইওয়ানা মসজিদ হল রুমে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুরু তেই এসোসিয়েশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দসহ এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সহ উপস্থিত সবাই কে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানান।

 

 

এসোসিয়েশনের সভাপতি নাজমুজ জামান ইয়ামিনের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক আহমদ আলী পলাশের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলী সবদর খান বাবর, কোষাধ্যক্ষ খসরুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল চৌধুরী ছাদী সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব আব্দুর রউফ, কবি ও গিতীকার ইশতিয়াক রুপু, হামটামিক সিটির সাবেক কাউন্সিলম্যান মোহিত মাহমুদ, মাওলানা ফখরুল ইসলাম, সাব্বির খান ও মোশতাক আহমদ।

 

 

বক্তারা বলেন পবিত্র মাহে রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে একে অপরের সাথে ভাতৃত্ব বোধ ও পারস্পরিক সম্পর্ক মায়া মমতা ও ভালবাসার বন্ধ আরও সুদৃঢ় ও চিরকাল চিরদিন অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করেছেন তারা। আগামীতে এসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নিতে সবাই কে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। সভাপতি তার বক্তব্যে সকলের সহযোগিতায় ও সরব উপস্থিতি তে অনুষ্ঠান টি সফল ও সুন্দর এবং সার্থক হয়েছে জেনে সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

 

আগামীতে বিভিন্ন পযার্য়ের সামাজিক উন্নয়ন সহ জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে ও সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। সমাপনীতে দেশের কল্যাণে সকলের নিরাপদ সুস্থতা ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম। এতে অতিথি বৃন্দ সহ এসোসিয়েশনের পুরুষ ও মহিলা সদস্যসহ এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দও উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০