রফিকুল হাসান চৌধুরী তুহিন, মিশিগান ব্যুরো
১২ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে হবিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত, সিনিয়র সাংবাদিক তুহিনকে আজীবন সম্মাননা প্রদান

প্রতিবারের ন্যায় এবছরেও আনন্দ মুখর পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের স্বনামধন্য কালচারাল সংগঠন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা ও নতুন কমিটি গঠনকল্পে লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার (১১/৯/২০২৫ইং) সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটিস্থ ‘দেশী ভোজ’ নামক একটি রেষ্টুরেন্টে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দুপুর থেকে রাত পর্যন্ত একটানা চলে।

 

শীত মৌসুমের প্রথম শুরু তুষারপাত,গুড়ি গুড়ি বৃষ্টি আর হিমেল হাওয়া-প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলা থেকে মিশিগানে বসবাসত প্রবাসীদের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে রেষ্টুরেন্ট মিটিং স্থল। রং-বেরঙে সাজানো মঞ্চ আর পুরো রেষ্টুরেন্টে চমৎকার ডেকুরেশনে সভা স্থল যেন প্রবাসী হবিগঞ্জবাসীদের আনন্দ-উচ্ছাসের এক মিলনমেলার কেন্দ্র বিন্দু হয়ে উঠে।  মূল অনুষ্ঠান শুরুর আগেই চা-চক্র ছাড়াও গরু-খাসির মাংস বোনা তরকারী, চিকেন রোস্ট,পোলাও সহ নানান বাংলাদেশী বাহারী আইটেমে সাজিয়ে রাখা বুফে খাবার পর্বে অংশ নেন সকলেই।  এদিকে এমন সুস্বাদু ভূড়ি ভোজের পরপরই শুরু হয় সাধারণ সভা।

 

এতে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি লুৎফর রহমান শেলু। সাধারণ সম্পাদক আতাউর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি নিজেই অত্যন্ত স্বচ্ছতার সাথে সংশ্লিষ্ট এসোসিয়েশনের বর্তমান আয়-ব্যায়ের হিসেব তুলে ধরেন। সহযোগিতা করেন সভাপতি লুৎফর রহমান। এসময় প্রবাসী হবিগঞ্জবাসীর জন্য কবরস্থান জমি কেনা ও সংখ্যা বৃদ্ধি সহ আরো কয়েকটি প্রাসঙ্গিক বিষয় তুলে ধরা হলে অনেকেই ওপেন আলোচনায় অংশ নেন।

 

একই সময়, বর্তমান কমিটির সার্বিক কর্মকান্ডের অংশ হিসেবে বিভিন্ন সময়ে আয়োজিত নানা অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন প্রবাসী হবিগঞ্জবাসীরা।  পরবর্তীতে লাইফ মেম্বার হিসেবে দৈনিক জনকণ্ঠের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ কয়েক জনকে  ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। একই সময় প্রবাসী হবিগঞ্জবাসীর যারা (মুসলিম-হিন্দু) ইতিমধ্যে ইন্তেকাল করেছেন বা গুরুতর অসুস্থ তাদের জন্য মহান আল্লাহ’র নিকট প্রার্থনা জানানো হয়।

 

শেষে গঠনতন্ত্র অনুযয়ী সংশ্লিষ্ট এসোসিয়েশনের নতুন বছরের কার্যকরী কমিটি গঠনকল্পে শুরু লটারী ড্র।  এতে ৯ জেলা অন্তর্ভূক্ত ছিল। একজন ছোট শিশু’র মাধ্যমে ওপেন লটারী সম্পন্ন করা হয়। সভায় সভাপতি,সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলা বিজয়ী হয়। তবে গঠনতান্ত্রিক নিয়মানুসারে এখন এই তিন উপজেলার আওতাধীন  প্রবাসীরা পৃথক ভাবে বসে নিজেরাই সভাপতি,সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে তাদের মনোনীত ব্যক্তির নাম নির্ধারণ করবেন এবং স্ব স্ব পদে এসব ব্যক্তি নতুন কমিটির বিজয়ী পদবীধারী হিসেবে পরবর্তী অন্যান্য পদ পূরণ ও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।  বলাবাহুল্য, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের গঠিত গঠনতন্ত্র মেয়াদ পরবর্তী প্রতি নতুন কমিটি সৃষ্টির লক্ষ্য ও নেতৃত্ব নির্বাচনে এক ব্যতিক্রমী সফল ও নির্ভেজাল চিত্র নিয়ে এসেছেন বলে মিশিগানে বসবাসরত সকল বাংলাদেশীরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০