শফিক রহমান
২ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

মিশিগানে বসবাসরত সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী, সিলেটের সাবেক মেয়র এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

গত ১ ফেব্রুয়ারি রোববার রাত ৯টায় মিশিগানের আলিফ রেস্টুরেন্ট থেকে এই অনলাইন সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর সভাপতি নজরুল ইসলাম বদরুল। যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিশিগান বিএনপি নেতা শাহজাহান সিরাজ রহমান ও ইফতেখার আহমদ হেলাল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা খন্দকার ইউসুফ কামাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুল খালিক, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল আবদীন, কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর সভাপতি আলহাজ সিকন্দর আলী, কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএস-এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু রকিব, গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর উপদেষ্টা মনাফ আহমদ বাবুল এবং সাধারণ সম্পাদক তরিক উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী এই সুন্দর আয়োজনের জন্য মিশিগানে বসবাসরত সিলেট-৪ আসনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা, যোগাযোগ, গ্যাস সংযোগ, কর্মসংস্থানসহ সার্বিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি প্রবাসীদের দেশের আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, ইতোমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা ও সমাবেশে অংশগ্রহণ করছেন এবং তাদের দাবি-দাওয়া মনোযোগ সহকারে শুনছেন। তিনি উল্লেখ করেন, সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ অঞ্চল একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা হলেও এখনো সেখানে গ্যাস সংযোগ নেই। আগামীতে নির্বাচিত হলে গ্যাস সংযোগ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন বলেও তিনি আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আলীম উদ্দিন, কাওসার আহমদ, নঈম উদ্দিন, বিলাল উদ্দিন, আবদুল হক, জালাল উদ্দিনসহ প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

 

শেষাংশে সভাপতি নজরুল ইসলাম বদরুল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে থেকেও এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডে সবাই ঐক্যবদ্ধভাবে সক্রিয় ভূমিকা রাখছেন, যা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। সভা শেষে অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১০

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১১

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১২

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৩

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৪

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৫

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৬

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৭

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৮

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৯

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

২০