সুলায়মান আল মাহমুদ
১৫ মার্চ ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওয়ারেন শহরের রান্নাঘর রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁর পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক সুলায়মান আল মাহমুদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেসাঁর উপদেষ্টা সাহেদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. রায়হানুল ইসলাম, জিয়াউল হক ও ফরিদ আহমদ শিপলু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মোমিনুল ইসলাম।

 

ইফতার মাহফিলে রেনেসাঁর শিল্পীবৃন্দ কোরাস কণ্ঠে হৃদয়স্পর্শী নাশিদ পরিবেশন করে এক আধ্যাত্মিক ও মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেন।

 

বক্তারা বলেন, পবিত্র রমজানের এই বরকতময় সময়ে একসাথে বসে ইফতার করা শুধু খাবার ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও হৃদ্যতার এক সুন্দর মিলনমেলা। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন আমাদের মনে করিয়ে দেয় সংস্কৃতি কেবল মঞ্চ বা শিল্পচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম।

 

ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পরিচালনা করেন রেনেসাঁর উপদেষ্টা আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিকর্মীরা এমন মিলনমেলার আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০