মাহমুদুল হক লিটু, মিশিগান ব্যুরো
২৬ নভেম্বর ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শীত কালীন পিঠা উৎসবে মেতে উঠলো প্রবাসী বাংলাদেশিরা

ব‍্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব । শনিবার ওয়ারেন সিটির হুবার রোডে রয়েল বেঙ্গল ইন্ডিয়ান কুজিনে এ পিঠা উৎসবের আয়োজন করে।

 

 

আনন্দঘন এই পিঠা উৎসব পরিনত হয় প্রবাসীদের এক মিলন মেলায় ।চমৎকার এই আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন । দুপুর ১২ টা থেকে রাত অবধি চলে এই পিঠা উৎসব । ভিন দেশে বসবাসরত বাংলাদেশি অধিবাসী নারীরা ঘরের তৈরি পিঠা নিয়ে উৎসবে অংশ নেন ।

 

 

গুড়ের সন্দেশ, নকশি পিঠা,পাঠিসাপটা, দুধপলি, ভাবা পিঠা সহ নানা জাতের, নানা পদের শীতের রসালো পিঠা নিয়ে ভরে উঠে উৎসবের প্রতিটা টেবিল । এ ছাড়াও শীত কালীন জনপ্রিয় পিঠার সাথে ছিলো চটপটি, ফুচকা, সিঙারা সহ কাপড়,গহনা এবং ফারফিউমের স্টল। উৎসবে আগত ক্রেতাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল গরম গরম ভাপা পিঠার স্বাদ নেওয়া । ক্রেতারাও প্রবাসের মাটিতে হরেক রকমের সুস্বাদু পিঠা পেয়ে অনেক খুশি ও আনন্দিত ।

 

 

আয়োজক জাবেদ খান জানান, অ‍্যামেরিকায় নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ পরিচয় করিয়ে দিতেই এই পিঠা উৎসবের আয়োজন, তিনি বলেন রয়েল বেঙ্গলের আয়োজনে প্রতি বছর তাদের এই পিঠা উৎসবের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০