আগামী ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রাইমারি নির্বাচনে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল আল সায়েদ।তিনি পেশায় একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
আব্দুল ইতিমধ্যে বিভিন্ন কাজের দক্ষতায় নিজেকে প্রবাসী বংলাদেশী কমিউনিটি সহ ইয়েমেনী , পোলিশ ও আমেরিকানদের মাঝে জনপ্রিয় ও রাজনৈতিক ব্যাক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মিশিগানে ষ্টেটের আসন্ন প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী আব্দুল আল সায়েদ এর এক নির্বাচনী প্রচারণা ও বাংলাদেশি কমিউনিটির সাথে মিট এন্ড গ্রীট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) ওয়ারেন সিটির আইওনা বেনকুইট হলে ইসহাক খান ও সাব্বির খানের পরিচালনায় মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ব্যাবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ও সামাজিক অঙ্গনের বিভিন্ন স্তরের শ্রেনী পেশার মানুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আব্দুল আল সায়েদ তার নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা, জনকল্যাণ এবং স্থানীয় পর্যায়ের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করতে চান। একই সঙ্গে তিনি আসন্ন প্রাইমারী নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সভায় উপস্থিত অনেকে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি ধৈর্যসহকারে সেগুলোর উত্তর দেন এবং বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। মতবিনিময় সভায় বিপুলসংখ্যক বাংলাদেশিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে ।
মন্তব্য করুন