৫ অক্টোবর ২০২২, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে নাদেল এর সাথে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির মতবিনিময় সম্পন্ন

মিশিগানে নাদেল

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার স্থানীয় সময় রাতে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি মিশিগানের উদ্যোগে স্থানীয় বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফে’র হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম রুবেল-এর উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শফিউল আলম চৌধুরী নাদেল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মুহাম্মদ জেবরুল ইসলাম, আমির আলী, মাষ্টার মুবারক আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর চৌধুরী সুহেল, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক সৈয়দ সুমন, সাংস্কৃতিক সম্পাদক ইমাম চৌধুরী ও কার্যকরী সদস্য মন্তাজির আলী মন্টু প্রমুখ। এছাড়া সভায় স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রবাসীরা আমাদের আত্মার আত্মীয়। কারণ প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা সচল হয়। দুরে থেকেও দেশের জন্য প্রবাসীদের মন সর্বদা পড়ে থাকে। যার প্রমাণ আমরা দেশ থেকে প্রবাসে আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে কুশলাদি বিনিময় করেন। দেশের খোঁজ খবর নিতে এগিয়ে আসেন।
মিশিগানের বাংলাদেশী কমিউনিটির মধ্যে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির আজকের এই মতবিনিময় সভা আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে প্রবাসেও ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমরা বাংলাদেশী। দেশপ্রেমের চেতনায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০