উইন্ডো ট্রিটমেন্ট প্রস্তুতকারক গ্রেবার মিশিগানের নোভিতে নতুন শোরুম উদ্বোধন করেছে। উইন্ডো ট্রিটমেন্ট কেনাকাটায় এটি নিয়ে এলো নতুন উপায়। এটি মূলত একটি নতুন ডিজাইন স্টুডিও এবং শোরুম। যেখানে ক্রেতারা স্বাচ্ছন্দ্যের সাথে তাদের সেবা নিতে পারবে। এটি অন্য পাঁচটি বড় আসবাবপত্রের দোকানের পাশেই অবস্থিত।
উল্লেখ্য, ডেট্রয়েট ডিজাইন স্টুডিও গ্রেবারের ডিজাইন করা শোরুমগুলোর মিশিগানের মধ্যে প্রথম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এর অবস্থান পঞ্চম। এটি ক্লিয়ার ফোর্টেস উইন্ডো সলিউশন উপস্থাপন করে। যা মিশিগান ভিত্তিক, পারিবারিক মালিকানাধীন ব্যবসা এবং গ্রেবার তৈরি করে। এটি কাস্টম উইন্ডো আইটেম বিক্রি করে। ক্লিয়ার ফোর্টেস গ্রাহকদের জন্য বাড়িতে বসে কেনাকাটা করার সুযোগ দিয়ে থাকে। এটি তাদের একজন ডিজাইন বিশেষজ্ঞকে পশ্চিমে ল্যান্সিং, মিডল্যান্ড, নিচে টলেডো, পেরিসবার্গ এবং ওহিও’র বাড়ি পর্যন্ত পাঠায়।
গ্রাহক সম্পূর্ণ কার্যকরী পণ্য দেখতে চাইলে তাদের জন্য নতুন শোরুমে থাকবে বিভিন্ন ধরনের ব্লাইন্ড, শেড এবং ড্রেপ। এগুলো দেখতে, স্পর্শ করতে এবং ইন্টারঅ্যাক্ট করার সুযোগ। এই শোরুমটি নতুন ভিজ্যুয়ালাইজেশন প্রযুক্তিতেও সজ্জিত এবং এতে রয়েছে একটি টাচ-স্ক্রিন ডিভাইস যা গ্রাহকদেরকে তাদের বাড়ির ছবি পাঠাতে সাহায্য করবে। আপলোডকৃত ছবির মাধ্যমে তাদের বাড়ি কেমন হবে তাও দেখা যাবে এবং উইন্ডো ট্রিটমেন্ট টেনে আনতে সহায়তা করে। ক্লিয়ার ফোর্টেসের সিইও এনড্রিউ ব্লানচার্ড জানান, কিভাবে ডিজাইন স্টুডিও পণ্যগুলো আধুনিক দিনের ক্লাসিক্যাল কাজগুলোকে সমন্বয় করে। এছাড়া এতে রয়েছে আরো সুন্দর এবং কাসমাইস ডিজাইন, যেগুলোতে কাস্টমারের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান সিইও ব্লানচার্ড। রয়েছে ফ্যাশনেবল কর্পোরেট টেকনোলজি যা উইন্ডো ট্রিটমেন্টকে আরো আধুনিক ও সবার জন্য উপযোগী করে তুলে।
মন্তব্য করুন