৮ জুলাই ২০২২, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষ হও

“শায়েখ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা হওয়া শর্ত নয়, শর্ত হচ্ছে মানুষ হওয়া।” (শায়েখ, নূরুল ইসলাম বারইগ্রামী,খলীফায়ে ঢালকানগরি)। ঠিক তদ্রুপভাবে, মাষ্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়া ও শর্ত নয়, শর্ত হচ্ছে মানুষ হওয়া।

শুধু দু-হাত, দু-পা, নাক, মুখ, কান, মাথা এবং কথা বলতে পারার নামই মানুষ না। মানুষ হতে হলে বিশেষ কতগুলা গুণ থাকা লাগে। এগুলো না থাকলে প্রকৃত মানুষ হওয়া যায়না। দুর্ভাগ্যবশত, বর্তমানে আমাদের সমাজে কিছু-কিছু নামধারী, ডিগ্রিধারী আলেম রয়েছে, যারা আলেম হয়েছে ঠিকই কিন্তু মানুষ হতে পারেনি। কেননা এদের চলাফেরা, ব্যাবহার আচার-আচরণ, কথা-বার্তার ভাব-ভঙ্গি, এতটাই নিচুপ্রকৃতির যে, রীতিমত একটা চতুষ্পদ জন্তুকেও হার মানায়।

ওরা আলেম হয়েছে ঠিকই, কিন্তু ওদের ভেতরে ইলমের অহংকার এতই বেশি যে, সাধারণ শিক্ষিত মানুষ কে মানুষই বলতে চায়না। ওদের পাশে তো বসা দূরের কথা! অথচ কখনই এটা নববী আদর্শ নয়। ওরা আলেম হয়েছে ঠিকই, কিন্তু কথাবার্তা বলার সময় এমনভাবে কথা বলে মনে হয় যেন মুখ দিয়ে আগুনের টুকরো বাহির হচ্ছে, কথার মধ্যে নেই কোন নম্রতা, ভদ্রতা এবং সহনশীলতা।

ওরা আলেম হয়ছে ঠিকই, কিন্তু নিজের স্বার্থ রক্ষার জন্য ওদের সম্পর্ক থাকে সমাজের সব মুর্খ, সুদখোর, ঘুসখোর, বাটপারসহ নামধারী ঐ সকল নেতাদের সাথে। অথচ এদের বিরোধীতা করাই তাদের প্রধান কাজ হওয়ার কথা ছিল। কিন্তু, ভাগ্যের কি নির্মম পরিহাস, ঐ সব কুলাঙ্গারদের মাথায় এবং চরণে তেল দেয়াতেই তারা অভ্যস্ত, কেননা ওরা আলেম হয়েছে ঠিকই, কিন্তু এখনো মানুষ হতে পারে নি।

ওরা যে সমাজে বাস করে সেথায় যতো অশান্তি, কলহ, বিবাদ, ফিত্না-ফাসাদ, হিংসা-বিদ্বেষ, দুর্নীতি, চুগলখুরি, শাসননীতিতে সামজিক অনাচার- অত্যাচার সহ যাবতীয় অপকর্মের মূলে এই সব মুখোশধারী আলেমরাই থাকে। ওরাই সমজাটাকে জ্বালিয়ে-পুরিয়ে, ছারখার করে। ওথচ, তাদের মাধ্যমেই সমাজ শান্তিময় হওয়ার কথা ছিল, সমাজ হওয়ার কথা ছিল স্বর্গীয় এবং সুখময়। কিন্তু না! কেননা তারা আলেম হয়ছে ঠিকই, কিন্তু এখনো মানুষ হতে পারে নি।

ঠিক তদ্রূপভাবে, আমাদের সমাজে লক্ষ-কোটি নামধারী শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বাহির হচ্ছেন। অথচ তারাই সমাজের সব অপকর্মের শীর্ষ তালিকায়। সুদখোর, ঘুসখোর, অন্যের হক্ব নষ্ট সহ যাবতীয় অসামাজিক, অমানবিক কাজ এই সব নামধারী শিক্ষিতদের দ্বারাই হয়ে থাকে। কেননা, ওরা শিক্ষিত হয়ছে ঠিকই, কিন্তু মানুষ হয় নি!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০