২ নভেম্বর ২০২২, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদ ভিত্তিক বাণিজ্য বন্ধ হউক

মসজিদ ভিত্তিক বাণিজ্য
মাঈনুল ইসলাম নাসিম

বাংলাদেশিদের কোন মসজিদ নেই ইতালিতে, যা আছে সবই ইসলামিক কালচারাল সেন্টার (চেন্ত্রো কুলতুরালে ইসলামিকো)। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে অফিস বা দোকানপাটের জন্য বরাদ্দকৃত স্থান কিংবা কোন ভবনের নিচতলায় গাড়ির গ্যারেজ বা গোডাউন ভাড়া করে (খুব কম ক্ষেত্রে ক্রয় করে) নামাজ আদায় করা হয়ে থাকে ইসলামিক কালচারাল সেন্টারের নামে।

এই ধরনের সেন্টার ইতালীয় প্রশাসন অনুমোদন দিয়ে থাকে মূলত অভিবাসীরা যাতে তাদের ধর্মীয় সংস্কৃতি ধারণ করতে পারে রাষ্ট্রের বিভিন্ন আইনকানুনের প্রতি পরিপূর্ণ সম্মান রেখে। নামাজ মুসলমানদের অবশ্য পালনীয় কর্তব্য।

ইতালীয় প্রশাসন এদেশে ইসলামিক কালচারাল সেন্টারের অনুমোদন দিয়ে সেখানে নামাজ আদায়ে কোন প্রকার বাধা প্রদান করে না, কারণ নামাজ আদায়কে তারা ইসলামী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নেয়।

কিন্তু ইতালি জুড়ে যারা এই ধরনের ধর্মীয় সেন্টারগুলো পরিচালনার দায়িত্বে আছে বিশেষ করে আমাদের বাংলাদেশিরা, তাদের একটা বড় অংশ বছরের পর বছর ধরে ইতালীয় আইন কানুন বিধি বিধানের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে আসছে মনের মাধুরি মিশিয়ে।

ইতালিতে বাংলাদেশিদের উল্লেখযোগ্য সংখ্যক (সব নয়) ইসলামিক কালচারাল সেন্টার তথা আন-অফিসিয়াল মসজিদ সমূহ বেশ আগে থেকেই পরিণত হয়েছে রকমারি ব্যবসায়িক ধান্ধাবাজি, সুপরিকল্পিত চাঁদাবাজি ও অনিয়মের কেন্দ্রে।

শুধু তাই নয়, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ, বিপদের দরজা তথা ইমারজেন্সি এক্সিটের অপ্রতুলতা কিংবা তা থাকলেও সেটিকে কার্যকর না রাখা, পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা না রেখেই লোকেশন ভাড়া নেয়া, নামাজের পর মসজিদের সামনে কিংবা আশপাশের এলাকায় বেহুদা আড্ডাবাজি, উচ্চস্বরে চিল্লাচিল্লি করে এলাকায় স্থানীয় অধিবাসীদের চরম বিরক্ত করা এমনকি রাস্তাঘাট অপরিচ্ছন্ন করা, মসজিদের ভেতর কোন প্রকার অনুমোদন ছাড়াই ফ্রি স্টাইলে রান্নাবান্না কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে আবাসনের ব্যবস্থা করা, সবই করা হচ্ছে যে যেভাবে পারছে।

কিন্তু সময় সবসময় যাবে না সমান, এটা কি তারা বুঝতে পারছে? ইতালির নতুন রাজনৈতিক বাস্তবতায় তাদের প্রতি অনুরোধ, দয়া করে দ্রুত বদলে যান, নয়তো প্রশাসন বদলে দেবে। তখন ছোট হবে আপনার আমার আমাদের প্রিয় বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০