বাংলা সংবাদ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

ভিসা, কাজের অনুমতি (পারমিট) ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্বের প্রভাবশালী ১৩টি দেশ। আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে দেশগুলো যৌথভাবে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।

 

 

বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

 

 

যৌথ বিবৃতিতে দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে, ভিসার আবেদন করতে হলে সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি আইনি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে। আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই যেন জাল কাগজপত্র ব্যবহার বা অবিশ্বস্ত ও লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা না নেওয়া হয়। একই সঙ্গে অননুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

এতে উল্লেখ করা হয়, ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অসত্য তথ্যের আশ্রয় নিলে আবেদনের সিদ্ধান্ত আসতে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। এছাড়া আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

 

 

বিবৃতিতে দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো নির্দিষ্ট এজেন্টের সঙ্গে বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক সম্পর্কে যুক্ত নয়। যারা ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে, তারা মূলত প্রতারক চক্রের অংশ। এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

 

 

ভিসা আবেদন প্রক্রিয়াকে নিরাপদ, স্বচ্ছ ও ন্যায়সংগত রাখতে সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও দাপ্তরিক চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাই করে আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে দেশগুলো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০