বাংলা সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত–যুক্তরাষ্ট্রের ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি: আঞ্চলিক শক্তি ভারসাম্যে নতুন মোড়

যুক্তরাষ্টের সঙ্গে ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক বৈঠকের পর চুক্তিতে সই করেছেন ভারতের প্রতিক্ষামন্ত্রী রাজনাথ সিং ও হেগসেথ। উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে এই কাঠামোগত চুক্তি হয়েছে বলে জানানো হয়েছে।

 

হেগসেথ এক্সের এক বার্তায় লিখেছেন, এই চুক্তি সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে। চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কের টানাপোড়েন কাটানোর উদ্যোগ নিচ্ছে। ট্রাম্প রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা আরোপ করেছিলেন। চুক্তিটি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের সামগ্রিক দিকনির্দেশনা দেবে বলে জানা গেছে। এদিকে রাজনাথ সিং তার এক্স পোস্টে বলেন, এটি আমাদের কৌশলগত ঐক্যের প্রতীক এবং নতুন দশকের অংশীদারিত্বের সূচনা। প্রতিরক্ষা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হয়ে থাকবে। মুক্ত, উন্মুক্ত ও নিয়মভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরেশিয়া গ্রুপের থিংকট্যাংকের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী জানান, চুক্তিটি চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা ছিল, তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকা নিয়ে তার বিতর্কিত মন্তব্যে ভারতের ক্ষোভের কারণে এটি বিলম্বিত হয়।

 

তার মতে, এটি দুই দেশের সাম্প্রতিক ধারাবাহিক চুক্তিরই অংশ, যা দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক কার্যক্ষমতা বাড়ানো, ভারতকে উন্নত প্রযুক্তি ব্যবহারে সক্ষম করা এবং উভয় দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা সহজ করার পথ তৈরি করেছে। তিনি আরও বলেন, এই নতুন কাঠামো তিনটি ক্ষেত্রেই আরও সম্ভাবনার দুয়ার খুলে দেবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও যুক্তরাষ্ট্র ধীরে ধীরে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রতিরক্ষা বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। সে সময় ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ভারতের কাছে বহু বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে। যা পরবর্তীতে দিল্লিকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সরবরাহের পথ খুলে দিয়েছে।

 

তবে এর পর থেকে রাশিয়ার সস্তা তেলের ওপর ভারতের নির্ভরতা এবং মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সম্পর্ক ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ, তবে সাম্প্রতিক বছরগুলোতে তার অংশীদারিত্ব ক্রমশ কমছে। ভারত এখন প্রতিরক্ষা ক্রয়ে বৈচিত্র্য আনতে ও নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াতে আগ্রহী। সাম্প্রতিক মাসগুলোতে দিল্লি ইঙ্গিত দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বাড়াতে আগ্রহী। এদিকে দুই দেশ বর্তমানে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা চালাচ্ছে, যার লক্ষ্য আগামী নভেম্বরের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করা।

 

সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০