বাংলা সংবাদ ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ভিসা জালিয়াতির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ মার্কিন দূতাবাসের

মানুষের বদলে ভিসার আবেদন করেছিল স্বয়ংক্রিয় বা বট অ্যাকাউন্ট—এমনই অদ্ভুত অভিযোগে প্রায় দুই হাজার ভারতীয়র ভিসার আবেদন বাতিল করল ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।

 

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতে ভিসাসংক্রান্ত একাধিক জালিয়াতিমূলক কার্যকলাপ ধরা পড়েছে। এই ধরনের আবেদনগুলো নেপথ্যে থাকা অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টগুলো সময়সূচি নীতি লঙ্ঘন করেছে। এ ছাড়া দূতাবাসের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, জালিয়াতি সহ্য করা হবে না। যারা সময়সূচি নীতি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 

যুক্তরাষ্ট্রের ব্যাবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি১ ভিসা প্রয়োজন হয়। আর ঘুরতে যাওয়ার জন্য লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য কিংবা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে সে দেশে যেতে গেলেও বি২ ভিসারই দরকার হয়। সম্প্রতি দুই ভিসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেই কড়াকড়ি বেড়েছে। ভিসার আবেদনের নিয়মেও আনা হয়েছে কড়াকড়ি। মার্কিন ভিসা নবায়ন করাতে গেলে এখন থেকে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে বলে গত মাসেই জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরো জটিল হয়েছে ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস, উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া।

 

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ভিসা জালিয়াতি ও বেআইনি অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত দুই মাসে তিন দফায় কয়েক শ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মার্কিন দূতাবাস। প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই ভিসা ও পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ।

 

তার প্রায় এক সপ্তাহের মাথায় নিজেই পদক্ষেপ নিল দূতাবাস। সম্প্রতি ভুয়া তথ্য দিয়ে ভিসার আবেদনের একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। তদন্তে নেমে ওই ঘটনায় জড়িত ৩১ জনেরও বেশি অভিযুক্তর বিরুদ্ধে মামলা করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এজেন্টরাও। এই জাল নথিপত্রগুলো বানানোর জন্য অভিযুক্তরা আবেদনকারীদের কাছ থেকে ১৫ লাখ রুপি পর্যন্ত আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮, ৩৩৬, ৩৪০ ধারা এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৬(ডি) ধারার অধীনে মামলা করে তদন্ত শুরু হয়েছে।

 

সুত্র : আনন্দবাজার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০