৫ জুলাই ২০২৩, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা

তিন ম্যাচের টি-টোয়েন্টি আর সমান সংখ্যক ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা আসছে ভারতের জাতীয় নারী ক্রিকেট দল।

৯ জুলাই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মাধ্যমে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা।

সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের মূল দলে জায়গা হয়নি ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, শারমিন আক্তার সুপ্তা ও ফারিহা ইসলাম তৃষ্ণার।

এদিকে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তৈরি এই দলে নিগার সুলতানা জ্যোতির ভাইস হিসেবে থাকছেন নাহিদা আক্তার।

হোম অব ক্রিকেটে আগামী ৯ জুলাই থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত ও বাংলাদেশ নারী দলের মাঠের লড়াই। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১১ ও ১৩ জুলাই।

এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রম ১৬, ১৯ এবং ২২ জুলাই। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ২০২২-২৫ নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা ও ফাহিমা খাতুন।

স্ট্যান্ড বাই : লতা মণ্ডল, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

খেলাধুলা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১০

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১১

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৩

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৬

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৭

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

১৮

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

১৯

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

২০