বাংলা সংবাদ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাউজারে তৈরি হয়েছে নতুন নিরাপত্তা ঝুঁকি

বছরের শেষভাগে প্রতিবার সাইবার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এ বছরও তার ব্যতিক্রম হলো না। ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্টফোনে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন বেশির ভাগ গ্রাহক। বছরের শেষে এসে এই ব্রাউজারে কিছু সতর্কতা জারি করেছে কয়েকটি নিরাপত্তা সংস্থা।

 

 

বিশ্বের অনেক দেশের ক্রোম গ্রাহক ব্রাউজার ব্যবহারে ধীরগতি পেয়েছেন। অনেকের ব্রাউজার আবার নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাচ্ছে। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এসব তথ্য জানিয়েছে।  সংস্থা সূত্রে জানা গেছে, নতুন করে ক্র্যাক শঙ্কা তৈরি হওয়ায় উইন্ডোজ বা ম্যাক ব্যবহৃত ক্রোম গ্রাহককে টার্গেট করেছে সাইবার চক্র। ল্যাপটপ বা ডেস্কটপে তথ্য চুরি করতে সারাবিশ্বেই কাজ করছে বিশেষ চক্র। এমন কথাই বলেছে কয়েকটি নিরাপত্তা ও গবেষণা সংস্থা।

 

 

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ইতোমধ্যে গুগল ক্রোমে কয়েকটি সমস্যা শনাক্ত করা হয়েছে। অনেক গ্রাহককে টার্গেট করছে সাইবার চক্র। বিশেষজ্ঞরা বলছেন, চক্রটি টার্গেটের ব্রাউজার সিস্টেমে বিশেষভাবে তৈরি নকল ওয়েবপেজ তৈরি করছে। যার মাধ্যমে হ্যাক করা হচ্ছে সেই ডিভাইস। ক্রোমের বেশ কয়েকটি পুরোনো সংস্করণে নতুন শঙ্কা তৈরি হয়েছে। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স– তিন সংস্করণের জন্যই ক্রোম ব্রাউজার নিয়মিত আপডেট হয়।

 

সতর্কবার্তায় কয়েকটি গবেষণা সংস্থা বলছে, ব্রাউজারে আক্রমণ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে হতে পারে বা কোনো সংস্থাকে লক্ষ্য করেও হয়ে থাকতে পারে। নির্দিষ্ট  কোনো ডেস্কটপ ও ল্যাপটপ নিয়ন্ত্রণে নিতে বা নির্দিষ্ট তথ্য চুরি করতে এমন কাজ করে সাইবার চক্র। নিরাপত্তার কথা মাথায় রেখে ক্রোম সংস্করণ নিয়মিত বিরতিতে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। ম্যাক বা উইন্ডোজ সিস্টেমের জন্য সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে।

 

আপডেট হবে যেভাবে

প্রথমে ক্রোমের পেজ খুলে ওপরে ডান পাশের থ্রি ডট মেন্যু থেকে হেল্প অপশনে ক্লিক করতে হবে। সেখানে অ্যাবাউট অংশে ক্লিক করলে তখন ক্রোম নিজে থেকেই বলে দেবে, আপডেট করে নতুন সংস্করণ ইনস্টল করার আদৌ প্রয়োজন আছে কিনা। এতে জানা যাবে, কোন সংস্করণের ক্রোম ব্রাউজার ডিভাইসে ইনস্টল রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০