বাংলা সংবাদ ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ হারালেন নাজমুল

বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো পরিচালক নাজমুল ইসলামকে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায় বিসিবি।

 

 

বলা হয় সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংস্থার সর্বোত্তম স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই এই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার সব সময়ই ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা। বোর্ড তার অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

এ প্রসঙ্গে বিসিবি আশা প্রকাশ করেছে, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে সব ক্রিকেটার পেশাদারিত্ব ও নিষ্ঠার সর্বোচ্চ মান বজায় রেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাবেন। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলেও বিসিবি প্রত্যাশা করছে।

 

 

এদিকে, এই বিসিবি আগেই জানিয়েছিল, তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে ক্রিকেটারদের আজকের মধ্যেই ফিরতে হবে খেলায়। নয়তো অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০