২৪ জুলাই ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিনা মেকআপেই আলিয়া ভাটের মতো উজ্জ্বল ত্বক

বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকার মধ্যে অন্যতম আলিয়া ভাট। তিনি সেইসব নায়িকাদের মধ্যে একজন যাদের মেকআপের প্রয়োজন নেই। তাঁর ত্বকের ঔজ্জ্বল্য যেন ভুবন মাতানো।

 

হাইওয়ে সিনেমাতে তাঁর সেই বিনা মেকআপের লুকে যেন মন কেড়েছিলেন সকলের। তবে আলিয়া ভাট তাঁর ত্বকের জন্য অনেক কিছু করেন। তিনি মেকআপের চেয়ে ত্বকের যত্নের রুটিনে বেশি মনোযোগ দেন।

 

আর তাই তো তাঁর ত্বক অনেক উজ্জ্বল ও মন মাতানো। আলিয়ার এই রূপের রহস্য কী? এই প্রশ্নই ভক্তের মনে। জানা যায়, আলিয়া ভাট তাঁর ত্বকের যত্ন মোট ছয়টি ধাপে সম্পন্ন করেন। আসুন সম্পূর্ণ রুটিনটি জেনে নিন।

 

ক্লিনজার

 

আলিয়া প্রথমে একটি মৃদু ক্লিনজার দিয়ে তাঁর ত্বক পরিষ্কার করেন। এটি আপনার ত্বককে খুব কোমলভাবে পরিষ্কার করবে এবং আপনি শুষ্কতা অনুভব করবেন না।

 

টোনিং

 

মৃদু ক্লিনজার পরে টোনিং মিস্ট ব্যবহার করেন তিনি। আলিয়া ভাট সিরামাইড এবং প্রোবায়োটিকের সঙ্গে টোনিং মিস্ট ব্যবহার করেন।

 

সিরাম

 

তৃতীয় ধাপে একটি সিরাম ব্যবহার করেন তিনি। তিনি তাঁর ত্বক হাইড্রেটেড রাখতে পেপটাইড সিরাম প্রয়োগ করেন।

 

ময়েশ্চারাইজার

 

আলিয়া ভাট একটি লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করেন। যেটিতে সিরামাইড থাকে। এটি তাঁর ত্বককে পুষ্ট করতে সাহায্য করে। আপনি যদি ময়েশ্চারাইজারও ব্যবহার করেন, তাহলে অপ্রয়োজনীয় রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করবেন না।

 

সানস্ক্রিন

 

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে, আলিয়া প্রচুর পরিমাণে এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন প্রয়োগ করেন। সানস্ক্রিন সবার জন্য প্রয়োজনীয়।

 

লিপ বাম

 

ঠোঁটের জন্য লিপ বাম খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের মতো ঠোঁটও ময়েশ্চারাইজড হওয়া উচিত। আলিয়া তাঁর ঠোঁট নরম এবং কোমল রাখতে পেপটাইড লিপ বাম ব্যবহার করে। আলিয়ার মতো আপনিও ত্বকের যত্নে এই রুটিন অনুসরণ করতে পারেন। এ ছাড়াও, আপনার ডায়েটে সেই খাবারগুলোও অন্তর্ভুক্ত করা উচিত যা আপনার ত্বকের উন্নতি করবে। যাতে আপনিও বিনা মেকআপেই উজ্জ্বল ও ঔজ্জ্বল্যদার ত্বক পান। সূত্র : বোল্ডস্কাই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

১০

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

১১

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

১২

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

১৩

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১৪

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১৫

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১৬

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৭

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৮

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

২০