৪ অক্টোবর ২০২২, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের আমলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিএনপি-জামায়াত জোট যখন সরকারে ছিলো তখন দেশে উন্নয়ন অগ্রগতির তৎপরতা দেখিনি। বরং দেশকে তারা দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল। তারা দেশকে অকার্যকর, ধর্মান্ধ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল।

সোমবার (অক্টোবর ৩) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিকের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুর শাকুর খান মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাহী চৌধুরী এলিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সদস্য খালেদ আহমদ।

এসময় মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চান, মিশিগান মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ মুতালিব, সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী নাছির, মিশিগান মহানগর যুগ্ম সম্পাদক মিজান মিয়া জসিম, যুবলীগ নেতা ফরহাদ আহমদ গুলজার, ছাত্রলীগ নেতা রিভু চৌধুরী ও এজে পাশা বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন মিশিগান স্টেট আওয়ামী লীগ সেক্রেটারি আবু আহমদ মুসা ও মহানগর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মৃদুল কান্তি সরকার।

নাদেল বলেন, “বিএনপি-জামায়াত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াকে গ্রেনেড হামলা করে হত্যা করেছে। সুরঞ্জিত সেন গুপ্ত ও বদর উদ্দিন কামরানের অনুষ্ঠানে গ্রেডেন হামলা করেছে। মহিলা এমপি জেবুন্নেছার বাসায় গ্রেনেড হামলা করেছে। সিলেটের পবিত্র মাজারে যুক্তরাজ্যের হাই কমিশনার আনোয়ার হোসেনের ওপর গ্রেনেড হামলা করেছে। সারাদেশে একযোগে আদালত প্রাঙ্গণসহ হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা মেরেছে। এই জোট সরকার ধর্মান্ধ ও জঙ্গীবাদের পৃষ্টপোষক হিসেবে জনগণের কাছে চিহিৃত হয়েছিল। হাওয়া ভবনের দুর্নীতি আর গ্রেনেড হামলায় রাষ্ট্র ও জাতির ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতির কর্মকান্ড।”

নাদেল আরও বলেন, “শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এই ১৩ বছরে সকল অর্থনৈতিক-সামাজিক সূচকে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠাচ্ছেন। তারা যাতে ইনসেনটিভ পান সেই ব্যবস্থাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মিডিয়ায় আওয়ামী লীগ সরকার ১ সপ্তাহ ক্ষমতায় ঠিকবে না। দেশ চোরাবালিতে তলিয়ে যাচ্ছে এমন প্রাপাগন্ডা ( অপপ্রচার) ছড়াচ্ছে। এই জায়গায় বিএনপি-জামাত সফল হয়েছে। আমাদের ব্যর্থতা আমরা মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপৎপরতার বিরুদ্ধে ভূমিকাই রাখতে পারছি না। তিনি বলেন, একটি উন্নত সমাজে, উন্নত দেশের যতগুলো সুযোগ সুবিধা রয়েছে আমাদের শত সীমাবদ্ধতার মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সেই ব্যবস্থা করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা,গর্ভবর্তী ভাতা চালু করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বৃদ্ধি করেছেন। নারী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন। বছরের শুরুতে ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিচ্ছেন। উন্নয়ন শুধু সড়ক যোগাযোগ বা অবকাঠামোই নয়। প্রত্যেকটা ক্ষেত্রেই আজকে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

২

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৩

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৪

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৫

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৬

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৭

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৮

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৯

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১০

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১১

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১২

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৩

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৪

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৫

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৬

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৭

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৮

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৯

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

২০