গত ৮ মার্চ রোজ রোববার হ্যামট্রামিক সিটির বনফুল রেষ্টুরেন্টে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুরু তেই মিশিগান বিএনপি পরিবারের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত সকল নেতৃবৃন্দ ও সুধীবৃনদদের পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও সাগত জানান।
মিশিগান বিএনপির সিনিয়র নেতা বকুল তালুকদারের সভাপতিত্তে ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুরশেদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট এটি এম ফয়েজ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহিনুর রহমান। বক্তব্য রাখেন মিশিগান স্টেইট বিএনপির সাবেক সভাপতি বিএনপি নেতা মুজিব আহমদ মনির, ওয়াশিংটন ডিসির বিএনপি এর সাংগটনিক সম্পাদক নাজমুল হোসেন কামাল ও ছাএদল নেতা ওয়াশিমুজ্জামান রনি ও বিএনপি নেতা আব্দুল বাছিত।
বক্তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। তারা আরও বলেন দীর্ঘদিন ধরে মিশিগান বিএনপির কোন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। তারা কমিটি গঠনের জন্য জোর দাবি জানান।

তারা আগামীতে পূর্ণাঙ্গ কমিটির গঠন করে বিএনপির হাত কে শক্তি শালী করার দাবী জানিয়েছেন। তারা আরও বলেন মিশিগানে এক ঝাক তরুণ ছাএদল নেতা আছেন। আমরা চাই আগামীতে দলকে সুসংগঠিতকরতে আমরা আপনাদের কে সাহায্য ও সহযোগীতা করব।
পরে অনুষ্ঠানের সভাপতি সকলের সরব উপস্থিতি তে অনুষ্ঠান টি সফল ও সুন্দর এবং সার্থক হয়েছে জেনে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সকল বাংলাদেশী প্রবাসী ভাইদের কে অসংখ্য ধন্যবাদ জানান। সমাপনীতে মরহুম শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশে ও জাতির কল্যান এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া পরিচালনা করেন মিশিগান স্টেইট বিএনপির সাবেক সভাপতি বিএনপি নেতা মুজিব আহমদ মনির। এতে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্বাস আহমদ, বাতির আহমদ, মারুফ খান, কামাল হোসেন লিলু, মাষ্টার নিজাম উদ্দিন, মাহতাবুর রহমান, আবদুল মুহিত মুক্তা, কয়েস আহমদ, জিল্লুর রহমান, মাজেদ আহমদ, আব্দুল্লাহ আল মান্না, অপু আহমদ সহ বিএনপি, যুবদল, ছাএদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ ও মিশিগানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
মন্তব্য করুন