২০ এপ্রিল ২০২৩, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ঈদের দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা

পবিত্র ঈদুল ফিতরের দিন বাংলাদেশে চলমান উচ্চ তাপমাত্রা কমে আসার পাশাপাশি বিচ্ছিন্নভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও পরবর্তী আরও কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আগামী তিন দিনে আবহাওয়া পরিস্থিতি উল্লেখ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানায়।

তিনি বলেন, এই তিন দিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে; হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এ ছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্নস্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরোও বলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে গত কয়েক দিন ধরে সারাদেশে মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এখন কিছুটা তাপপ্রবাহ কমতে থাকায় জনজীবনে স্বস্তি এসেছে। দু’একদিনের মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় তাপমাত্রা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বাংলাদেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে শুক্রবার ( ২১ এপ্রিল) চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

বাংলাদেশে ঈদ নিয়ে আরও পড়ুনঃ

শুক্রবারে দেখা যাবে ঈদের চাঁদ

এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০