১ জুন ২০২৩, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাফেলোতে বড়লেখা পঞ্চায়েত কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বাফেলোতে বসবাসরত বড়লেখার উপজেলার নাগরিকদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘বড়লেখা পঞ্চায়েত কমিটির’ নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

গত ২১ মে (রোববার) সংগঠনের সাবেক সভাপতি ইন্জিনিয়ার কমর উদ্দিনের বাস ভবনে ‘বড়লেখা পঞ্চায়েত কমিটির’ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সাধারণ সভা বড়লেখাবাসীর মিলনমেলায় পরিনত হয়।

উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে তোফায়েল আহমেদকে সভাপতি, মোহাম্মদ আবুল হাসনাত সাহেদকে সাধারণ সম্পাদক, ডাঃ নোমান হোসাইনকে কোষাধক্ষ্য করে ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সাবেক সভাপতি ইন্জিনিয়ার কমর উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয় l

কমিটির নেতৃবৃন্দরা আশা প্রকাশ করে বলেন, পঞ্চায়েত কমিটি বাফেলোয় বসবাসকারী বড়লেখাবাসীদের মাঝে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বড়লেখাবাসীদের সঙ্গে ঐক্য গড়ে বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০