বড়লেখা প্রতিনিধি
২ নভেম্বর ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখার তাহমীদ ইশাদ রিপন ‘সড়ক যোদ্ধা’ উপাধিতে ভূষিত

সড়কের শৃঙ্খলা রক্ষা, প্রশাসনসহ সর্বস্তরে গ্রহণযোগ্যতা অর্জন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো সারাদেশের ৯ জন নিবেদিতপ্রাণ নেতাকে “সড়ক যোদ্ধা (রোড ফাইটার)” উপাধিতে ভূষিত করেছে। এই সম্মাননায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনও মনোনীত হয়েছেন।

 

 

এছাড়াও সারাদেশে নিসচা’র ১২০টি শাখার মধ্যে কর্মমূল্যায়নের ভিত্তিতে ৩০টি শাখাকে বিশেষ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ‘A’ ক্যাটাগরিতে নিসচা বড়লেখা উপজেলা শাখা স্থান পেয়েছে, যা বড়লেখার জন্য গৌরবের বিষয়।

 

 

এ বিষয় অনুভূতি প্রকাশ করে তাহমীদ ইশাদ রিপন বলেন, এই অর্জন শুধু আমার নয় এটি বড়লেখা নিসচা পরিবারের প্রতিটি কর্মীর অক্লান্ত পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল। সহযোদ্ধাদের নিরলস প্রচেষ্টায় আজ বড়লেখা উপজেলা শাখা এই মর্যাদা অর্জন করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

 

 

তিনি আরও বলেন, আমাকে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে ‘সড়ক যোদ্ধা’ উপাধিতে ভূষিত করায় নিসচা পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ ধন্যবাদ জানাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় মহোদয়, ভাইস চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে।

 

 

উল্লেখ্য, নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির কার্যক্রমে নতুন গতি এসেছে। তাঁর নেতৃত্বে সারাদেশের শাখাসমূহ সক্রিয়ভাবে কাজ করছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে।

 

 

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কর্মসূচির সমাপনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী এসময় তিনি “সড়ক যোদ্ধা” উপাধিপ্রাপ্ত তাহমীদ ইশাদ রিপনসহ আরও ৮ জন নেতা এবং সেরা ৩০টি শাখার নাম ঘোষণা করেন।

 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিসচা’র প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ। সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক এড. তৌফিক আহসান টিটু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়া, ব্রাকের রোড সেইফটি বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০