তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় মন্দিরে স্বর্ণালঙ্কারসহ ৪ লাখ ৬৮ হাজার টাকার মালামাল চুরি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

 

 

শুক্রবার (১৩ জুন) রাত দুইটা থেকে ভোর পাঁচটার মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার দুপুরে মন্দির কমিটির সভাপতি মঞ্জু লাল দে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) ভোর পাঁচটার দিকে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার সেবায়েত সমিরণ চন্দ্র দাস তাকে ফোনে জানান, মন্দিরের দুটি দরজার কড়া ভাঙা এবং ভেতরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি কমিটির অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাত চোরেরা দুইটি মন্দিরের দরজার কড়া ভেঙে মন্দিরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

 

 

সেবায়েত সমিরণ চন্দ্র দাস জানান, তিনি প্রতিদিনের মতো ১২ জুন রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির তালাবদ্ধ করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ১৩ জুন ভোরে পূজার প্রস্তুতির জন্য মন্দিরের তালা খুলতে গিয়ে দরজার কড়া ভাঙা দেখতে পান। চোরেরা রাত ২টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময় মন্দিরে ঢুকে চুরি করে। তবে মন্দির ও প্রতিমা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩টি স্বর্ণের চূড়া, ২টি স্বর্ণের বাঁশি, ৩টি স্বর্ণের নূপুর, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের লকেট, ১টি স্বর্ণের তুলশিপাতা, কাসার ঘন্টা, করতাল, বালতি, থালা ও ৪টি পিতলের মূর্তি। এসব মালামালের মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা।

 

 

এ ব্যাপারে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার শুক্রবার বিকেলে বলেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০