তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
১২ জুন ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় তীব্র গরমে নিসচা’র উদ্যোগে সুপেয় পানি বিতরণ

তীব্র দাবদাহে পরিবহন শ্রমিক, পথচারি ও শ্রমজীবী মানুষের পাশে দাড়ালো নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। দেশে তীব্র তাপদাহের বিষয়টি মাথায় রেখে নিসচা’র প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১ টা থেকে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দরা। উত্তর, দক্ষিণ ও মধ্যে বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। এতে অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেবনাথ নিলুসহ অনেকেই। নিসচার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ।

 

 

এ বিষয়ে রিকশাচালক সাজু মিয়া বলেন, সারা দিন রিকশা চালাই। অনেক সময় পানি কেনারও টাকা থাকে না। আজ হঠাৎ দেখি ঠান্ডা পানি ও স্যালাইন দিচ্ছে, খুব উপকার হলো। পথচারী হালিমা বেগম বলেন, জরুরি দরকারে মার্কেটে গিয়েছিলাম ফেরার পথে প্রচণ্ড গরমে মাথা ঘুরছিল। এখান থেকে ঠান্ডা পানি নিয়েছি পাশাপাশি তারা আমাকে ওরাল স্যালাইন দিয়েছে ওগুলো খেয়ে অনেকটা সুস্থ লাগছে। আল্লাহ এই সংগঠনের কর্মীদের ভালো করুন।

 

 

সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, তীব্র তাপদাহে পুড়ছে দেশ বাইরে রোদের তীব্র তাপে শ্রমজীবী মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে আমাদের প্রত্যেকের উচিত যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। গরমে ঠান্ডা পানি ও স্যালাইনের সংকট মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। আমরা সে চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি। তিনি আরও জানান, এই তীব্র দাবদাহ যতদিন থাকবে, তাদের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে অন্য এলাকাতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

 

 

স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিসচা সড়ক দুর্ঘটনারোধে প্রতিনিয়ত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছে। সামাজিক সংগঠনের এই মানবিক উপস্থিতি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, নিসচা শুধু সড়কে নয় তার পাশাপাশি মানবিক কল্যাণে কাজ করে। পানি বা স্যালাইন নয়, এই গরম অব্যাহত থাকলে আমরা অসহায় মানুষের জন্য ওষুধ বিতরণ, ছাতা বিতরণ, ঠান্ডা পানির ব্যবস্থা ও পথশিশুদের জন্য খাবার সরবরাহের
পরিকল্পনাও করছি।

 

 

তারা আরোও বলেন, নিসচা’র এই মানবিক উদ্যোগটি শুধু তাৎক্ষণিক সহায়তা নয় বরং এক সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। এই গরমে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতি বিনীত আবেদন করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০