বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সের পণ্যে ২০০ শতাংশ শুল্কারোপের হুমকি দিলেন ট্রাম্প

নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত করতে এবার ভিন্ন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে চাপ দিতে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

 

 

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনের লক্ষ্যে তিনি ‘বোর্ড অব পিস’ গঠনের উদ্যোগ নিয়েছেন বলে জানান। এমানুয়েল মাখোঁ এই বোর্ডে যোগ দেবেন না বলে জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বিদ্রূপাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, মাখোঁ খুব শিগগিরই ক্ষমতা ছাড়তে পারেন এবং এ কারণে তাকে কেউ এই বোর্ডে চাইছেন না।

এরপর শুল্ক আরোপের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানো হলে পরিস্থিতি বদলাতে পারে। একই সঙ্গে তিনি বলেন, বোর্ডে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। এদিকে ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আপাতত ট্রাম্পের এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা ঘোষণার সময় ট্রাম্প প্রথম এই বোর্ড গঠনের প্রস্তাব দেন। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন বিশ্বের প্রায় ৬০টি দেশের কাছে এ বিষয়ে একটি খসড়া সনদ পাঠিয়েছে। রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী, কোনো দেশ যদি তিন বছরের বেশি সময়ের জন্য এই বোর্ডের সদস্য থাকতে চায়, তাহলে তাদের নগদ ১০০ কোটি ডলার চাঁদা দিতে হবে।

 

 

ট্রাম্পের এই উদ্যোগকে আন্তর্জাতিক কূটনীতিকরা সতর্ক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, এ ধরনের কাঠামো জাতিসংঘের ভূমিকা ও কার্যকারিতাকে দুর্বল করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০