বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসে একুশের আবেগ, মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে মাতৃভাষা দিবস

মিশিগান অঙ্গরাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রবাসের মাটিতে ভাষা শহীদদের স্মরণে আবেগঘন শ্রদ্ধা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো আয়োজন।

 

 

গত শনিবার ২১ ফেব্রুয়ারি মিশিগানের ওয়ারেন সিটিতে অবস্থিত মুজিব মঞ্চ কালচারাল সেন্টারে দিবসটি উপলক্ষে কর্মসূচির আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিত এ আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফুল দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

 

প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডা. দেবাশীষ মৃধা। কালচারাল সেন্টারের চিফ কো-অর্ডিনেটর মুজিব কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন চিনু মৃধা অনুষ্ঠানে কমিউনিটি ও সাংস্কৃতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ডা. সুলতানা গজনভীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি গত বছরের প্রথম মিশিগান বইমেলার অংশগ্রহণকারী লেখকদের মাঝে সার্টিফিকেট ও স্মারক বিতরণ করা হয়।

 

 

দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌসুমি চক্রবর্তী প্রমুখের সঞ্চালনায় নাচ, গান, কবিতা আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ একাধিক দেশাত্মবোধক গান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

 

 

আবৃত্তি পরিবেশন করেন শাহীন ইসলাম, সাইফ সিদ্দিকী, পপি দাস, লিসা জামান, রুপা ভট্টাচার্য ও তন্ময় আচার্য্য। একক ফিউশন নৃত্যে ভাষা আন্দোলনের আবেগঘন পরিবেশনা উপস্থাপন করেন মৃত্তিকা সরকার। তাছাড়াও নৃত্য পরিবেশন করেন অন্তরা অন্তি ও আমারা । নাটিকায় অভিনয় করেন সঙ্গীতা পাল ও শিশুশিল্পীরা। Bangla School of Music-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনায় যুক্ত হয় বিশেষ মাত্রা। আয়োজকরা জানান, প্রবাসে বসেও নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা পৌঁছে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১০

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১১

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১২

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৩

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৪

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৫

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৬

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৭

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৮

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৯

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

২০