২২ সেপ্টেম্বর ২০২২, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ওয়াং ই-লাভরভ বৈঠক

স্থানীয় সময় বুধবার চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের অবকাশে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লাভরভ বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার সমরকন্দ শীর্ষসম্মেলনে দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের পৌঁছানো গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগাতে এবং দু’পক্ষের বাস্তব সহযোগিতাকে এগিয়ে নিতে তাঁর দেশ ইচ্ছুক। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব এবং বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এ দুটি প্রস্তাব বিশ্বের শান্তি, উন্নয়ন, ও ন্যায্যতাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সমাজের সংহতি জোরদার করতে সহায়ক। রাশিয়া এর ভূয়সী প্রশংসা করে। চীনের সঙ্গে জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্সসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্লাটফর্মে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ওয়াং ই বলেন, সমরকন্দ শীর্ষসম্মেলনে দু’পক্ষের শীর্ষনেতৃবৃন্দের বৈঠকে নতুন মতৈক্য অর্জিত হয়েছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে। রাশিয়ার সঙ্গে সার্বিক ও কার্যকরভাবে দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগাতে চীন ইচ্ছুক।

এ সময় তাঁরা ইউক্রেন সমস্যা এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০