৩১ জুলাই ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামাজের মান উন্নত করার ৪ উপায়

নামাজ শুধু ধর্মীয় আচার নয়, বরং আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি মাধ্যম। অথচ আমরা অনেক সময় নামাজ আদায় করি তাড়াহুড়া করে, অমনোযোগিতার সঙ্গে বা বলা যায়, যান্ত্রিকভাবে। ফলে নামাজের প্রকৃত উদ্দেশ্য অধরা থেকে যায়, আল্লাহর নৈকট্য লাভ এবং আত্মিক শান্তি হাসিল আর হয় না। তবে নামাজের মান উন্নত করার জন্য কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় রয়েছে, যা আমাদের নামাজকে আরও অর্থপূর্ণ ও মনোযোগী করে তুলতে পারে। নিচে চারটি এমন উপায় নিয়ে আলোচনা করা হলো—

 

 

 

১. এমনভাবে পড়ুন, যেন এটি আপনার শেষ নামাজ

নামাজ এমনভাবে পড়া উচিত, যেন এটি তোমার শেষ নামাজ। কেননা, জানা নাই, এরপরই আমি বাঁচব নাকি বাঁচব না। হতে পারে জীবনের সব পাপ আল্লাহ এই এক নামাজের অছিলায় ক্ষমা করে দেবেন।

এমন চিন্তা মনে স্থান দিতে পারলে প্রতিটি রুকু, সিজদা ও তাসবিহ পড়ার সময় সচেতনভাবে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করব। যেন এটাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার শেষ সুযোগ।

হাদিসে এসেছে, ‘যখন তুমি নামাজে দাঁড়াও, তখন এমনভাবে নামাজ পড়, যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে তিনি তোমাকে দেখছেন।’ -সহিহ মুসলিম, হাদিস: ১৬৮

 

 

 

২. শরীরকে পুরো বিশ্রাম দিন

নামাজের প্রতিটি অবস্থান—দাঁড়ানো, রুকু, সিজদা, বসা একটি নির্দিষ্ট উদ্দেশ্য বহন করে। কিন্তু তাড়াহুড়ার কারণে আমরা প্রায়ই এই অবস্থানগুলোতে পূর্ণ মনোযোগ দিতে পারি না। নামাজের মান উন্নত করার একটি কার্যকর উপায় হলো প্রতিটি অবস্থানে শরীরকে সম্পূর্ণ বিশ্রামে আনা।

যেমন, আপনি যখন রুকুতে যাবেন, তখন আপনার শরীরের হাড় ও পেশি স্থির হতে দিন। এই সময়ে ধীরে ধীরে ‘সুবহানা রব্বিয়াল আজিম’ বলুন। একইভাবে, সিজদায় গিয়ে শরীরকে শান্ত ও স্থির রাখুন এবং ‘সুবহানা রব্বিয়াল আলা’ ধীরে ধীরে উচ্চারণ করুন।

তাহলে নামাজে তাড়াহুড়া কমে আসবে এবং প্রতিটি রোকন আদায়ে ও প্রার্থনায় মনোযোগ বাড়বে। ড. আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল-মুতলাক বলেন, ‘নামাজে প্রতিটি অঙ্গের স্থিরতা এবং মনের একাগ্রতা একে অপরের পরিপূরক।’

-বিউটি অব সালাত, ২০১৮, পৃষ্ঠা: ৪৫, দারুস সালাম প্রকাশনী

 

 

 

৩. শয়তানের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা

নামাজের সময় শয়তান আমাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। হঠাৎ কোনো অপ্রাসঙ্গিক চিন্তা, দৈনন্দিন কাজের চাপ বা অন্যান্য বিষয় মনে আসতে পারে।

এসব থেকে মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায় হলো নামাজ শুরু করার আগে বা প্রয়োজনে নামাজের মাঝখানে ‘আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম’ (আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তান থেকে) বলা। আল্লাহর ইচ্ছায়, এই দোয়া আমাদের মনকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করে এবং আল্লাহর দিকে মনোযোগ ফিরিয়ে আনবে।

কোরআনে আল্লাহ বলেন, ‘যখন তুমি কোরআন পড়তে শুরু কর, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর।’ -সুরা নাহল, আয়াত: ৯৮

এই নির্দেশনা নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ, নামাজে কোরআন পড়া হয় এবং এটি একটি ইবাদত। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘শয়তান মানুষের মনে ফিসফিস করে, কিন্তু আল্লাহর স্মরণ তাকে দূর করে দেয়।’

-সহিহ বুখারি, হাদিস: ৩,২৮৯

তাই নামাজে মনোযোগ ছুটে গেলে আউযুবিল্লাহ পড়ার অভ্যাস করুন।

 

 

 

৪. ‘আল্লাহু আকবর এর অর্থ হৃদয়ে ধারণ করুন

নামাজে আমরা বারবার ‘আল্লাহু আকবর’ বলি, কিন্তু এই শব্দগুলোর গভীর অর্থ নিয়ে আমরা কতটুকু ভাবি? ‘আল্লাহু আকবর’ মানে আল্লাহ সবকিছুর চেয়ে মহান। এর মানে হলো, আমরা নামাজের আগে যা করছিলাম, নামাজের পরে যা করব, বা যে কারণে তাড়াহুড়া করছি, তার সবকিছুর চেয়ে আল্লাহ বড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০