বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলেনর প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন মারা গেছেন। তাঁর নৈতিক দৃষ্টিভঙ্গি ও তেজস্বী বক্তব্য ডেমোক্রেটিক পার্টি এবং মার্কিন রাজনীতিকে নতুন রূপ দিয়েছিল। লুইস জ্যাকসনের ছেলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

 

 

জেসি লুইস জ্যাকসন ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঘনিষ্ঠ শিষ্য। স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার পর কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। লুইস জ্যাকসনের প্রতিষ্ঠিত অলাভজনক সামাজিক ন্যায়বিচার সংগঠন রেইনবো পুশ কোয়ালিশনের বিবৃতিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

 

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার স্বাধীনতা ও মর্যাদার পক্ষে এক বৈশ্বিক আন্দোলন গড়ে তুলতে সহায়তা করেছে। বিবৃতিতে বলা হয়, অবিরাম পরিবর্তনের দূত হিসেবে তিনি নিঃস্ব ও বঞ্চিত মানুষের কণ্ঠকে উচ্চকিত করেছেন। ১৯৮০–এর দশকে তাঁর প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে শুরু করে লাখো মানুষকে ভোটার হিসেবে নিবন্ধনে উদ্বুদ্ধ করা পর্যন্ত—ইতিহাসে রেখে গেছেন অবিস্মরণীয় ছাপ।

জ্যাকসনের বিষয়ে এক বিশ্লেষক বলেছিলেন, তিনি ছিলেন একজন প্রকৃত মার্কিন মৌলিক ব্যক্তিত্ব। বর্ণভিত্তিক বৈষম্যের আইন ও প্রথার যুগে সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে অবিবাহিত এক কিশোরী মায়ের ঘরে তাঁর জন্ম। সেখান থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন নাগরিক অধিকার আন্দোলনের এক প্রতীক এবং যুগান্তকারী রাজনীতিক। ১৯৮০–এর দশকে তিনি দুবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোড়ন সৃষ্টি করেন।

 

 

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার জন্য জ্যাকসনের দুবারের প্রচেষ্টা কৃষ্ণাঙ্গ মার্কিনদের অনুপ্রাণিত করেছিল। একই সঙ্গে তাঁর শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন টানার সক্ষমতা রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছিল। জাতীয় অঙ্গনে বারাক ওবামা আবির্ভূত হওয়ার বহু আগেই তিনি ছিলেন এক প্রভাবশালী কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব।

 

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০