২ অক্টোবর ২০২৫, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নর্থভিল ডাউনটাউনে শেষ হচ্ছে রাস্তায় বসানো খাবারের ব্যবস্থা

মিশিগানের নর্থভিল শহরের ডাউনটাউন এলাকায় রাস্তায় বসানো খাবারের ব্যবস্থা (অন-স্ট্রিট ডাইনিং) এবার স্থায়ীভাবে বন্ধ হচ্ছে। বুধবার আদালতের এক রায়ে বলা হয়েছে, আগামী শনিবারের মধ্যে রেস্তোরাঁগুলোকে মেইন ও সেন্টার স্ট্রিটের সব খাবারের প্ল্যাটফর্ম সরিয়ে ফেলতে হবে।

 

 

রায়ে উল্লেখ করা হয়, রেস্তোরাঁগুলো আর রাস্তার সমান্তরাল পার্কিং স্পেসে কংক্রিট ব্যারিকেড বসিয়ে খাবারের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে নর্থভিল সিটি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে সব প্ল্যাটফর্ম অপসারণ করা হবে।

 

 

২০১৩ সালের অক্টোবর থেকে ‘লেটস ওপেন নর্থভিল’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান অন-স্ট্রিট ডাইনিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে মামলাও দায়ের করে। তাদের পক্ষে আইনজীবী কাইল কোনউইনস্কি বলেন, “আজকের রায় প্রমাণ করলো যে আদালতের আদেশ আমাদের মানতেই হবে। নর্থভিলের ইতিহাসও এর সঙ্গে জড়িত। এই শহরের দুইটি প্রধান সড়ক মূলত ট্রাফিক ও রাস্তার পার্কিংয়ের জন্যই নির্ধারিত ছিল।”

 

 

কোভিড-১৯ মহামারির সময় থেকে নর্থভিলে মে থেকে নভেম্বর পর্যন্ত সপ্তাহে সাত দিন রাস্তার ডাইনিং ব্যবস্থা চালু ছিল। শুরুতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করলেও পরবর্তীতে কেউ কেউ এটিকে অসুবিধাজনক বলে মনে করতে শুরু করেন।

 

 

আদালতের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা মাইকেল স্ট্রং। তিনি বলেন, “আমি বাইরে বসে খেতে পছন্দ করি, তাই সিদ্ধান্তে হতাশ হয়েছি।”

 

 

এক বিবৃতিতে নর্থভিল সিটি ও ডাউনটাউন ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) জানায়, এই সিদ্ধান্ত মাঝামাঝি মৌসুমে রেস্তোরাঁগুলোর কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। কারণ অনেক ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যেই কর্মী নিয়োগ, সরবরাহ ও অবকাঠামোয় বিনিয়োগ করেছে বিদ্যমান নীতির ওপর ভিত্তি করে। তারা আরও জানায়, “অন-স্ট্রিট ডাইনিং দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ব্যবসায়িক সহায়তা দিয়েছে, জনপরিসরকে সক্রিয় করেছে এবং শহরের প্রাণবন্ত ও হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করেছে।”

 

 

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সব খাবারের প্ল্যাটফর্ম সরানো হবে। এজন্য অস্থায়ীভাবে রাস্তা বন্ধ করে কংক্রিট ব্যারিকেডগুলো সরানো হবে। একই সঙ্গে ডাউনটাউন ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এই পরিবর্তন কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সিটি ও ডিডিএ।

 

 

শহর কর্তৃপক্ষ আরও বলেছে, তারা আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়, তবে রায়ের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তা বাস্তবায়ন করবে। একইসঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং নর্থভিলকে প্রাণবন্ত রাখতে তারা অন্য সব বিকল্প পথ খুঁজতে থাকবে।

সূত্র: ClickOnDetroit, Northville City Statement

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০