বাংলা সংবাদ ডেস্ক,
৬ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলে উপেক্ষিত মোস্তাফিজকে দ্রুত দলে ভেড়াল পিএসএল

ভারতীয় উগ্রবাদীদের হুমকির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চাহিদা যে অটুট, তা আবারও প্রমাণিত হলো। বসে থাকার সুযোগ না দিয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে দলে ভেড়াল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

 

 পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম। পিএসএলের অফিসিয়াল পেজে মোস্তাফিজের ছবি প্রকাশ করে লেখা হয়, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’ এই ঘোষণার মধ্য দিয়ে সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরছেন বাংলাদেশি এই পেসার। 

 

 

আইপিএলের আদলে আয়োজিত পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ২৬ মার্চ, শেষ হবে ৩ মে। এর আগে ২০১৮ সালে একবার পিএসএল খেলেছিলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবার এই লিগে দেখা যাবে তাঁকে। যদিও এখনো মোস্তাফিজ কোন দলে খেলবেন, তা চূড়ান্ত হয়নি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে তাঁর দল নির্ধারিত হবে। ড্রাফটের সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথম আট দল নিয়ে আয়োজন করা হচ্ছে পিএসএল। একাদশ আসরের এই টুর্নামেন্টকে লিগটির ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে। 

 

 

এর আগে গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। চলতি মৌসুমের নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। এই দামে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্য পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হন। তবে নানা জটিলতায় শেষ পর্যন্ত এবারের আইপিএলে তাঁর খেলা হচ্ছে না। এই পরিস্থিতিতে লাভবান হলো পিএসএল। বিশ্বের অন্যতম কার্যকর বাঁহাতি পেসারকে দলে পাওয়ায় লিগটির প্রতিযোগিতামূলক মান আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০