বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সমর্থন থাকা সত্ত্বেও বিটকয়েনের বাজারে মন্দা কেন?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কয়েক মাস ধরে দ্রুত কমছে। চলতি সপ্তাহে এটি এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে প্রায় ৬৩ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে। গত অক্টোবরে যেখানে বিটকয়েনের দাম ১ লাখ ২৭ হাজার ডলারের বেশি ছিল, এখন তা বছর শুরুর পর থেকে প্রায় ৩০ শতাংশ কমেছে।

 

 

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক শেয়ারবাজারের অস্থিরতা ও স্বর্ণ-রুপার দামের ওঠানামা এই পতনের অন্যতম কারণ। বড় বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়াও বাজারে চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে গত কয়েক মাসে বিলিয়ন ডলার বেরিয়ে গেছে, যা বিনিয়োগকারীদের আস্থাহীনতার ইঙ্গিত দেয়।

 

 

বিশেষজ্ঞরা বলছেন, ক্রিপ্টো বাজার অনেকটাই ‘হাইপ’ বা অতিরিক্ত আগ্রহের ওপর নির্ভরশীল। বর্তমানে সেই আগ্রহ কমে যাওয়ায় লেনদেনের পরিমাণও কমেছে, ফলে বাজারে তারল্য কমে গিয়ে দাম দ্রুত ওঠানামা করছে। এ ধরনের দীর্ঘ সময়ের মন্দাকে ‘ক্রিপ্টো উইন্টার’ বলা হয়।

 

 

স্বর্ণ ও রুপার দামের অস্থিরতাও বিনিয়োগকারীদের আচরণে প্রভাব ফেলেছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও ডলারের শক্তিশালী হওয়ার সম্ভাবনায় অনেক বিনিয়োগকারী বিক্রি বাড়িয়েছেন, যার প্রভাব পড়েছে ক্রিপ্টো বাজারেও। বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও এ সপ্তাহে প্রায় ১৯ শতাংশ কমেছে।

 

 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো-বান্ধব নীতির কথা বলেছেন এবং জাতীয় ক্রিপ্টো রিজার্ভ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন। তবুও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্লেষকদের মতে, অতীতেও একাধিকবার ‘ক্রিপ্টো উইন্টার’ দেখা গেছে এবং সাধারণত এ ধরনের মন্দা প্রায় এক বছর স্থায়ী হয়। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন, বর্তমান পতন সাময়িক এবং ভবিষ্যতে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে।

সূত্র: আল জাজিরার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১১

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৩

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৪

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৫

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৬

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৭

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৮

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৯

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

২০