বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের মন্তব্য: নোবেল না পাওয়ায় শান্তির ভাবনায় আবদ্ধ থাকার বাধ্যবাধকতা নেই

নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আর ‘শুধু শান্তির কথা ভাবতে’ বাধ্যবাধকতা অনুভব করছেন না। কারণ, তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। একই সঙ্গে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

 

 

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগের বিরোধিতাকারী ইউরোপীয় দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে আপত্তি জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব। তার প্রতিক্রিয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে ওই চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।

 

 

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আটটির বেশি যুদ্ধ থামানোর পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি এখন আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই। যদিও এটিই (শান্তি) সব সময় প্রাধান্য পাবে। এখন আমি চিন্তা করতে পারি, কোনটা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’

 

 

ইউরোপের দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেড়ে নেওয়ার জন্য বেশ কিছুদিন তৎপরতা চালাচ্ছেন ট্রাম্প। এই পথে কোনো দেশ বাধা দিলে শাস্তি হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

 

 

২০২৫ সালে শান্তিতে নোবেল না পেলেও পদকটি শেষ পর্যন্ত ট্রাম্পের হাতেই গেছে। এবারের শান্তিতে নোবেল পাওয়া ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বৃহস্পতিবার ট্রাম্পের হাতে পদক তুলে দিয়েছেন। এ নিয়ে ট্রাম্প খুশি হলেও নরওয়ের নোবেল কমিটি জানিয়ে দিয়েছে, নোবেল পদক কাউকে দিয়ে দিলেও পুরস্কার বিজয়ীর নামেই থাকবে।

 

 

নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে লেখা বার্তায় নিজের পুরোনো দাবি আবার তুলে ধরেছেন ট্রাম্প। তা হলো—রাশিয়া ও চীনের কাছ থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না ডেনমার্ক। গ্রিনল্যান্ডকে নিজেদের মালিকানায় রাখার অধিকার কেন ডেনমার্কের এখনো রয়েছে—এমন প্রশ্নও তোলেন তিনি। বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানায় না আসা পর্যন্ত বিরাট দ্বীপটি নিরাপদ নয়।

 

ডেনমার্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। জোটের চুক্তি অনুযায়ী কোনো সদস্যদেশ আক্রান্ত হলে তাকে রক্ষায় এগিয়ে আসবে অন্য সদস্যদেশগুলো। ট্রাম্প সেদিকে না গিয়ে উল্টো গ্রিনল্যান্ড দখলে মন দেওয়ায় চটেছেন ইউরোপের নেতারা। এমন পরিস্থিতিতে ন্যাটো ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে।

 

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০