২১ অক্টোবর ২০২৩, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে জরিমানা : যেতে হতে পারে কারাগারে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। গত শুক্রবার মামলার বিচারকাজ চলমান থাকা অবস্থায় আইন কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় এ জরিমানার মুখে পড়েছেন ট্রাম্প।

এ সময় বিচারক ট্রাম্পকে সতর্ক করে বলেন, এরপরও একই কাজ করলে তাঁকে (ট্রাম্প) কারাগারে যেতে হতে পারে। বিচারকাজ চলার সময় এ নিয়ে কোনো কিছু জনসমক্ষে প্রকাশ না করার ব্যাপারে আদালত আগেই আদেশ দিয়েছিলেন।

৭৭ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে জালিয়াতির মামলা চলমান। ৩ অক্টোবর বিচারক আর্থার এনগোরোনের প্রধান আইন কর্মকর্তার (প্রিন্সিপাল ল ক্লার্ক) বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। বিষয়টি আদালত সরিয়ে নিতে নির্দেশ দিলে। ওই দিনই পোস্টটি সরিয়ে নেন ট্রাম্প।

এদিকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের জন্য ট্রাম্প যে ওয়েবসাইট খুলেছেন, সেখানে ওই পোস্ট টানা ১৭ দিন ছিল। আদালতে বিষয়টি নিয়ে আলোচনার পর গত বৃহস্পতিবার ওয়েবসাইট থেকেও তা সরিয়ে ফেলা হয়।

বিচারক আর্থার এনগোরোন বলেন, ট্রাম্প আদালতের আদেশ অমান্য করেছেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত হোক, এই কাজ আর করা যাবে না। তাছাড়া এমন কাজ আবার করলে কারাগারে যেতে হতে পারে ট্রাম্পকে।

আগামী ১০ দিনের মধ্যে ট্রাম্পকে নিউইয়র্ক ল ইয়ার্স ফান্ড ফর ক্লায়েন্ট প্রোটেকশনে জরিমানার পাঁচ হাজার ডলার জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারক আর্থার ।

আগামী বছর নির্বাচনে অংশ নিতে চাওয়া ট্রাম্প ইতোমধ্যে ফৌজদারি অপরাধেও অভিযুক্ত হয়েছেন। জড়িয়েছেন নানা আইনি ঝামেলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১০

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১১

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১২

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১৩

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১৪

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১৫

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৬

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৭

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১৮

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১৯

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

২০