১৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জি২০ সম্মেলন: দিল্লিতে শীর্ষ সম্মেলনকে সফল বলে সার্টিফিকেট দিল যুক্তরাষ্ট্র, চীন

ভারতের রাজধানী দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরই ভারত থেকে ভিয়েতনাম পৌঁছন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

সেখানে ভারতে মানবাধিকার, গণতন্ত্র নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা বলেছেন।

পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভারত সম্পর্কে তৃতীয় দেশের মাটিতে দাঁড়িয়ে এমন মন্তব্যে কিছুটা বিব্রত হয়ে পড়ে নয়া দিল্লি অর্থাৎ কেন্দ্র সরকার। আবার দেশে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি জি-২০ সম্মেলনের বিপুল খরচ নিয়ে সরব হয়েছে। বিরোধীদের অভিযোগ, মোদী সরকার বিদেশিদের কাছে দেশের দারিদ্র লুকোতে গিয়ে বিপুল খরচ করেছে।

এই পরিস্থিতিতে মোদী সরকারকে কিছুটা স্বস্তি দিল সম্মেলন সম্পর্কে চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশের মূল্যায়ন। দুই দেশই ভারতে অনুষ্ঠিত হওয়া সম্মেলনকে সফল বলে সার্টিফিকেট দিয়েছে। যে কারণে প্রেসিডেন্ট বাইডেন ভারতে এসেছিলেন সেই জি-২০ সম্মেলন নিয়ে তার প্রশাসন খুশি। যুক্তরাষ্ট্রের বিদেশেমন্ত্রক বলেছে, দিল্লির জি-২০ সম্মেলন অত্যন্ত সফল হয়েছে।

একই কথা বলেছে চীনের বিদেশমন্ত্রকও। চীনের প্রেসিডেন্ট শি জিংপিন দিল্লি আসেননি। চীনের প্রতিনিধিত্ব করেন সে দেশের প্রধানমন্ত্রী লি কুইয়াং। তিনি ফিরে গিয়ে সম্মেলন সম্পর্কে দেশের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দিয়েছেন। তার ভিত্তিতে সে দেশের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং সাংবাদিক সম্মেলন ডেকে বলেছেন, দিল্লির জি-২০ সম্মেলন থেকে ইতিবাচক বার্তা গিয়েছে গোটা বিশ্বের কাছে।

বৈঠকে সব দেশের সহমতের ভিত্তিতে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। যা আসলে ‘দিল্লি ঘোষণা পত্র’। এই ঘোষণাপত্রে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গ কীভাবে রাখা হবে তা নিয়ে দীর্ঘ বিতর্ক চলে সদস্য দেশগুলির কূটনীতিকদের মধ্যে। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দেননি। চীন চায়নি রাশিয়ার নাম প্রস্তাবে থাকুক। ভারত প্রস্তাব দেয় রাশিয়ার নাম উল্লেখ না করেই যুদ্ধ বিরোধী প্রস্তাব নেওয়া হোক। শেষে সেই প্রস্তাবে সব দেশই সায় দেয়। যুক্তরাষ্ট্র জোরালো আপত্তি তুলবে বলে মনে করা হয়েছিল। বাস্তবে প্রেসিডেন্ট বাইডেন তেমন কঠোর মনোভাব নেননি। এক সঙ্গে কাজ করে বৈশ্বিক সমস্যা সমাধানের কথা বলা হয়েছে ‘দিল্লি ঘোষণা পত্র’-এ, যা কার্যকরী ইতিবাচক বার্তা বহন করছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের তরফে ম্যাথুউ মিলার বলেন, “দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট জো বিডেনের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন। একান্ত আলোচনার বাইরেও শীর্ষ সম্মেলনে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হয়। দিল্লির এই সম্মেলন সম্পূর্ণ সফল হয়েছে বলে আমরা মনে করি।”

দিল্লি থেকেই প্রেসিডেন্ট বাইডেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়-এ যান। দিল্লিতে মোদী-বাইডেনের বৈঠকের পর প্রথামাফিক দুই রাষ্ট্রপ্রধান সাংবাদিকদের মুখোমুখি হননি। ভারত সরকারের আপত্তিতেই তা সম্ভব হয়নি বলে যুক্তরাষ্ট্রের দাবি। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, প্রেসিডেন্ট বাইডেন তাই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের বিষয়ে হ্যানয়-এ গিয়ে মুখ খোলেন।

আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে ঐক্য ও অর্থনৈতিক সুযোগের উপর জোর দিলেন বাইডেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০